এক্সপ্লোর

Srijit Mukherjee: 'এতটা এনজয় কোথাও করিনি', আজ উত্তমকুমারের জন্মদিনে কী বার্তা সৃজিতের ?

Srijit on Uttam Kumar: আজ মহানায়ক উত্তমকুমারের জন্মদিনে 'অতি উত্তম' নিয়ে টুইটে কী লিখলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ?

কলকাতা: আজ মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) জন্মদিনে 'অতি উত্তম' নিয়ে টুইট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)। এর আগেই তিনি জানিয়েছিলেন 'অতি উত্তম' বাংলা ছবির জন্য তিনি প্রায় 'টানা ৪ বছর ধরে গবেষণা করেছেন। বারবার দেখেছেন ৬২টি ছবি।' আর এদিন সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, 'গুরুর জন্মদিনে, আমাকে স্বীকার করতেই হবে যে, কোনও পোস্ট প্রোডাকশন প্রক্রিয়া এতটা এনজয় করিনি, হাসিনি, যতটা এখানে করেছি।' তিনি অসম্ভবকে সম্ভব করার জন্যরজত দলুই, আনন্দিত রায় এবং অদীপ সিং মানকিকে এদিন হ্যাটস অফ করেছেন।

গতবছর ৩ সেপ্টেম্বরে উত্তমকুমারের জন্মদিনে 'অতি উত্তম' এর পোস্টার রিলিজের সঙ্গে ভক্তদের জানিয়েছেন তিনি তার এই ছবি তৈরি নিয়ে লম্বা জার্নির কথা। সজিত বলেন, ' টানা ৪ বছরের গবেষণা। ৬২টি ছবি বারবার দেখা, সঠিক জায়গা খুঁজে বের করা।' পাশাপাশি 'চিত্রনাট্য বদলানো, প্রয়োজনীয় অনুমতি নেওয়া, ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক, সিনেমাটোগ্রাফার এবং ডিজাইনারদের সঙ্গে বারবার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন, এটাই যথেষ্ট।' সৃজিতের ছবিতে ভিএফএক্সের মাধ্যমে অভিনয় করতে দেখা যাবে মহানায়ক উত্তমকুমারকে। উত্তমকুমারের চরিত্রের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। পাশাপাশি রয়েছেন ' 'এক্স=প্রেম' অভিনীত অনিন্দ্য সেনগুপ্ত এবং রোশনি ভট্টাচার্য।

উল্লেখ্য, জীবনকালে একের পর হিট বাংলা ছবি উত্তমকুমার উপহার দিয়ে গিয়েছেন। প্রথম জীবনে তাঁরও অভিনয় নিয়ে কথা উঠেছে। আস্তে কথা বলা, রিঅ্যাক্ট করা এমনকি স্টুডিও গিয়ে গায়কের গান রেকর্ড দেখে, পরে অবিকল সেইভাবেই লিপ দেওয়া, এই পারফেকশন শুরু করেছিলেন উত্তমকুমারই। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যাম মিত্র গানেই সবচেয়ে বেশি লিপ দিয়েছিলেন তিনি। তবে শুধু লিপ দেওয়াই নয়, নিজের কণ্ঠে গানও গাইতে ভালবাসতেন উত্তমকুমার। হারানো সুর, পথে হল দেরি, অ্যান্টোনি ফিরিঙ্গী, সন্ন্যাসী রাজা, নায়ক , প্রতিটি বাংলা ছবিতেই তিনি দক্ষতার পরিচয় দিয়ে গিয়েছেন। সুচিত্রা সেনের সঙ্গে তাঁর একের পর এক ছবি বক্স অফিসে হিট এনেছে। আজও বাংলার পরিচালকরা তাঁর ছবিকে ফ্রেমে মনে করে। অভিনেতারাও তারই দেখানো পথে আরও একটু সহজ হতে চায়। ১৯৮০ সালে ওগো বধূ সুন্দরী ছবির শুটিংয়ের সময় উত্তমকুমারের স্ট্রোক হয়। পরে তাঁকে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র ৫৩ বছর বয়েসে তিনি তামাম বাঙালির চোখ জল ফেলিয়ে চিরবিদায় নেন মহানায়ক উত্তমকুমার।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget