এক্সপ্লোর

Kothamrito Exclusive: 'আমার ইচ্ছাপূরণ করতে বাড়িওয়ালাকে অনুরোধ করে বন্ধ দরজা খুলিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়'

Director Jiit Chakraborty Exclusive: 'আমি যে কৌশিক গঙ্গোপাধ্যায়কে পেয়েছি তিনি আদ্যপান্ত অভিনেতা আর একজন ভীষণ ভালো মানুষ। পরিচালকসত্তাকে উনি বোধহয় বাইরে রেখে সেটে আসতেন' বলছেন জিৎ

কলকাতা: যখন তিনি ছবি পরিকল্পনা করছেন, পর্দায় নতুন জুটিকে আনার কথা ভাবছেন, তখন সবাই সতর্ক করেছিলেন। 'কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly).. বর্তমানে টলিউডের প্রথম সারির পরিচালক, অভিনেতা। সামলাতে পারবি তো?' একটু হেসে তরুণ পরিচালক উত্তর দিয়েছিলেন, 'দেখা যাক না কি হয়!' কারণ এই সতর্কবার্তা তাঁর কাছে নতুন নয়। প্রথম পরিচালনার কাজ ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আর মমতা শঙ্কর (Mamata Shankar)-এর সঙ্গে। তখনও শুনেছিলেন একই রকম সতর্কবার্তা.. 'সামলাতে পারবি তো?' উত্তরে শেষের কবিতা উপহার দিয়েছিলেন পরিচালক। আর এবার উপহারে এক নতুন জুটির 'কথামৃত' সাজাচ্ছেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)-র জুটির নতুন ছবি 'কথামৃত' মুক্তি পাবে ১৮ নভেম্বর। পরিচালনায় জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)। 

আরও পড়ুন: Lokkhi Chele Teaser: বিজ্ঞান না অন্ধবিশ্বাস, লড়াই জিততে পারবে 'লক্ষ্মী ছেলে'?

দুই তাবড় অভিনেতার সঙ্গে একটা গোটা ছবির কাজ, অনেক টুকরো টুকরো স্মৃতি। তার মধ্যে থেকে যদি সেরা স্মৃতিটা বেছে নিতে বলা হয়? এবিপি লাইভকে জিৎ বলছেন, 'আমায় সবাই প্রথমে একটু ভয়ই দেখিয়েছিল। কিন্তু আমি যে কৌশিক গঙ্গোপাধ্যায়কে পেয়েছি তিনি আদ্যপান্ত অভিনেতা আর একজন ভীষণ ভালো মানুষ। পরিচালকসত্তাকে উনি বোধহয় বাইরে রেখে সেটে আসতেন। আমার সঙ্গে এতটা সহজ, বন্ধুর মতো মিশে গিয়েছিলেন যে আমি খোলা মনে কাজটা করতে পারতাম। একটা ঘটনার কথা মনে আছে.. আমাদের তখন শ্যুটিং হচ্ছে খাঁচা বাড়িতে। হাজরার কাছে। ওই বাড়ির একটা অংশ বন্ধ করে রাখতেন বাড়িওয়ালা। আমার আবার খুব ইচ্ছা ওই বন্ধ দরজা খুলিয়ে ওখানে ট্রলি পেতে একটা শট নেব। অনেক চেষ্টাচরিত্র করেও যখন অনুমতি মিলল না, বাইরে ট্রলি পেতেই শট নিলাম। কিন্তু শট শেষ করেই এগিয়ে এলেন কৌশিকদা। উনি যে কখন আমার সেই ইচ্ছার কথা শুনে ফেলেছেন বুঝতেও পারিনি। আমায় বললেন.. 'তুই ওখানে ট্রলি পেতে শট নিতে চাস? দাঁড়া..' বলেই সোজা বাড়িওয়ালার কাছে। অনুরোধ করে রাজি করিয়েও ফেললেন ওঁকে। কৌশিক গঙ্গোপাধ্যায় বলেই বোধহয় সম্ভব। দরজা খুলল.. ট্রলি পাতা হল.. শট শেষ করে কৌশিকদা বললেন, 'কিরে খুশি?' ঠিক এমনই আবদারে প্রশ্রয়ে গোটা কাজটা করে ফেললাম। বিন্দুমাত্র কষ্ট হয়নি।'

আর অপরাজিতা আঢ্য? জিৎ বললেন, 'অপাদি তো ভীষণ মিশুকে আর মিষ্টি একটা মানুষ। প্রচণ্ড গরমে শ্যুটিং করে চলেছি। ওনার কোনও ক্লান্তিই নেই। বারবার কস্টিউম বদলে বদলে শট দিচ্ছেন। এমন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করাটা যেমন সৌভাগ্যের, তেমনই সোনালি স্মৃতি হয়ে রয়ে যায় সবটা।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget