এক্সপ্লোর

Krishnakali: 'চার বছরে কখনও ঝগড়া হয়নি', 'কৃষ্ণকলি'-র শেষ দিনে শ্যুটিংয়ে আবেগপ্রবণ নিখিল-শ্যামা

১২০২ এপিসোড পেরিয়ে শেষের মুখে শ্যামা নিখিলের গল্প। আজ ধারাবাহিক 'কৃষ্ণকলি'-র (Krishnakali) শেষ পর্ব সম্প্রচারিত হবে। চার বছরে দর্শকদের মন জয় করেছিল কীর্তন ও গানের সুরে বাঁধা এই ধারাবাহিক।

কলকাতা: ১২০২ এপিসোড পেরিয়ে শেষের মুখে শ্যামা নিখিলের গল্প। আজ ধারাবাহিক 'কৃষ্ণকলি'-র (Krishnakali) শেষ পর্ব সম্প্রচারিত হবে। চার বছরে দর্শকদের মন জয় করেছিল কীর্তন ও গানের সুরে বাঁধা এই ধারাবাহিক। সোশ্যাল মিডিয়ায় শেষের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন সমস্ত কলাকুশলীরা। 

২০১৮ সালের ১৮ জুন শুরু হয়েছিল এই ধারাবাহিক। গল্পের প্রধান বিষয়বস্তু ছিল গ্রামের কালো মেয়ে শ্যামার (Shyama) সঙ্গে শহুরে ছেলে নিখিলের (Nikhil) সম্পর্কের গল্প। শুধু তাই নয়, কৃষ্ণভক্ত শ্যামা ভালোবাসত গান গাইতে। শ্যামার গানের পথে বাধা এসেছে অনেক। তবে সমস্ত খারাপ সময়ে শ্য়ামার পাশে থেকেছে নিখিল। শ্যামার চরিত্রে দর্শকদের মন জয় করেছিল তিয়াসা। অন্যদিকে নিখিলের চরিত্রে ছিলেন নীল ভট্টাচার্য্য। এই ধারাবাহিকে অভিনয় করতে করতেই নতুন ধারাবাহিক 'ঊমা'-র (Uma) মুখ্য চরিত্রে সুযোগ পান নীল। এতদুই দুই ধারাবাহিকের কাজই একসঙ্গে করছিলেন নীল। 

এই বলিউড পরিচালকের কাছে কাজ চাইলেন ভিকি কৌশল

শেষদিনের শ্যুটিং করতে গিয়ে আবেগপ্রবণ হলেন শ্যামা-নিখিল। ক্যামেরার সামনে নীল বললেন, 'কৃষ্ণকলি করতে করতে আমরা বড় হয়ে গেলাম। আমাদের জীবন, চরিত্র সবই বদলে গিয়েছে।' শ্যামা ওরফে তিয়াসা যোগ করলেন, 'আমরা আজ পুরনো সব ছবি বের করছিলাম। এই ধারাবাহিকটায় অভিনয় করতে করতে তিয়াসাকে দেখতেই বদলে গিয়েছে।' নীল বললেন, 'চার বছরে আমরা একে অপরকে সহ্য করেছি কিন্তু কখনও ঝগড়া করিনি । আর তাই হয়ত আমরা সেরা জুটির পুরস্কার পেয়েছি এতগুলো।' নিখিলের পাশে দাঁড়িয়ে শ্যামার মন্তব্য, 'দর্শক আমাদের ভালোবেসেছেন ৪ বছর ধরে। এখনও অনেকে অভিযোগ করছেন কেন এই ধারাবাহিক শেষ হচ্ছে। আমরা এত ভালো একটা টিম পেয়েছিলাম যাদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগত। সবাই কঠিন পরিশ্রম করতেন।'

আজ শেষ এপিসোডে অদিতি মুন্সীর সঙ্গে গান গাইতে দেখা যাবে শ্যামাকে। আর সেখানে শ্যামার জন্য অপেক্ষা করবে কিছু কঠিন পরিস্থিতিও। সব বাধা পেরিয়ে নিখিল কী চিরকালের জন্য শ্যামাকে রাখতে পারবে নিজের কাছে? আজ 'কৃষ্ণকলি'-র শেষলগ্নের গল্পে মিলবে সেই উত্তর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
Nachiketa Chakraborty : কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!

ভিডিও

Madhyamgram News: মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ-ইন পার্টনারের দেহ উদ্ধার
Kalyan Banerjee: দীর্ঘ বকতৃতায় বিরক্ত মমতা, বাদানুবাদে মঞ্চ ত্যাগ কল্যাণের
Kolkata News: ৩-৪ বছর ধরে প্যাকেট বন্দি হয়েই পড়ে সমস্ত সরঞ্জাম!
Sikkim Landslide News: এখনও পর্যন্ত ১৬ জন আটকে, সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস
Asit Majumdar Bail | তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেলেন অসিত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget