এক্সপ্লোর

Kuler Achaar: 'আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই', 'কুলের আচার' ছবির গানে মুগ্ধ নেটিজেনরা

Kuler Achaar New Song: নতুন ছবির নতুন গান মুক্তি পাওয়ার পর নির্মাতাদের পক্ষ থেকে লেখা হয়েছে, 'প্রসেনের দলবদলের কথা ও সুরে এই গান গেয়েছেন ইমন চক্রবর্তী।'

কলকাতা: একটা পরিবার। একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে পারস্পরিক নির্ভরশীলতার উপর। 'কুলের আচার' এমনই এক সিনেমা, যেখানে এই পারিবারিক পাশে থাকাই প্রাধান্য পেয়েছে। এমনই বার্তা দেওয়া হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। এই ছবির আরো একটি গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আজ প্রকাশ্যে এল 'কুলের আচার' (Kuler Achaar) ছবির দ্বিতীয় গান 'আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই।' (Ami Amar Modhye Tomay Khuje Pai) নতুন ছবির নতুন গান মুক্তি পাওয়ার পর নির্মাতাদের পক্ষ থেকে লেখা হয়েছে, 'প্রসেনের দলবদলের কথা ও সুরে এই গান গেয়েছেন ইমন চক্রবর্তী।'

'কুলের আচার' ছবির দ্বিতীয় গান মুক্তি পেল-

এদিন নেট দুনিয়ায় মুক্তি পেল 'কুলের আচার' ছবির দ্বিতীয় গান 'আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই'। আর মুক্তি পেতেই শ্রোতাদের মন জিতে নিয়েছে এই গান। কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কেউ লিখেছেন, 'এই গানটা এত্ত সুন্দর কেন! জুটির সঙ্গে মিশে গিয়েছে গানেই লাইনগুলো। ভীষণ সুন্দর গানের কথাগুলো।' শুধু গানের কথাতেই অভিভূত নন নেট নাগরিকরা। ইমন চক্রবর্তীর প্রশংসা করতেও ছাড়েননি তাঁরা।

প্রসঙ্গত, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে (Vikram Chatterjee)। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ছবিতে বিক্রমের মা আর মধুমিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী। তার বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে (Neel Mukherjee)।  ছবিতে মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি (Mithi)। পর্দার প্রীতম (Preetam) ওরফে বিক্রমের সঙ্গে বিয়ের পর পদবি পরিবর্তন করতে রাজি হয় না মধুমিতা। বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় সে। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম। কিন্তু বেঁকে বসেন প্রীতমের মা-বাবা। ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে। পরিবারের সবাইকে, এমনকি মিঠিকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না তিনি। অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও। তাঁর চরিত্রের নাম প্রণোতোষ। এই প্রণোতোষই বাড়ির কর্তা। মিঠির সিদ্ধান্তে বেশ বিরক্ত তিনিও। বড়দের আপত্তির পরেও কী মিঠি নিজের পদবি ব্যবহার করতে পারবে? উত্তর দেবে 'কুলের আচার'।

আরও পড়ুন - Sushmita Sen: প্রথম ছবির শ্যুটিংয়ে প্রকাশ্যে আক্রমণ করেন মহেশ ভট্ট, বিস্ফোরক সুস্মিতা সেন

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget