এক্সপ্লোর

'Haami 2': প্রকাশ্যে 'হামি ২'-এর নতুন গান, অরুণার কণ্ঠে আপ্লুত কুমার শানু থেকে জয় সরকার

Aruna Das: 'দাদাভাই' গানটি গেয়েছে এক খুদে শিল্পী। নাম অরুণা দাস। ছোট্ট অরুণা সাউথ পয়েন্টের ছাত্রী। ওই স্কুলেরই এক খুদে ঋতদীপ ও বিবেকানন্দ মিশনের শ্রেয়ানকেই দেখা যাবে দাদা ও ভাইয়ের ভূমিকায়।

কলকাতা: গতকালই মুক্তি পেয়েছে 'হামি ২'-এর (Haami 2) নতুন গান। নাম 'দাদাভাই' (Dadabhai)। ভাইফোঁটার পরের দিনই মুক্তি পেয়েছে দুই ভাইয়ের ভালবাসার গান। এবার সেই গানের প্রশংসায় পোস্ট করলেন কুমার শানু (Kumar Shanu), জয় সরকার (Joy Sarkar)।

'দাদাভাই'য়ের প্রশংসায় কুমার শানু, জয় সরকার

'দাদাভাই' গানটি গেয়েছে এক খুদে শিল্পী। নাম অরুণা দাস (Aruna Das)। ছোট্ট অরুণা সাউথ পয়েন্টের ছাত্রী। ওই স্কুলেরই এক খুদে ঋতদীপ ও বিবেকানন্দ মিশনের শ্রেয়ানকেই দেখা যাবে দাদা ও ভাইয়ের ভূমিকায়।

গান মুক্তির পর অরুণার প্রশংসায় পঞ্চমুখ বাংলা সঙ্গীত জগতের দুই তারকা। কুমার শানুর প্রতিক্রিয়ার একটি ভিডিও পোস্ট করা হয় উইন্ডোজের পক্ষ থেকে। তাঁকে বলতে শোনা যায়, 'গানটা ভীষণ সুন্দর গেয়েছে আমাদের অরুণা দাস। ওর সম্পর্কে আমি বলেছিলাম ও খুব বড় সিঙ্গার হবে। আমার খুব ভাল লাগল। আমি জানি না ছবিতে কোন পরিস্থিতিতে এই গানটা ব্যবহার করা হয়েছে। তবে মনে হচ্ছে ভীষণ আবেগঘন পরিস্থিতিটা। ছুঁয়ে যাওয়ার ব্যাপার আছে। সেই কারণে শিবপ্রসাদ দাকে ধন্যবাদ দেব। অরুণাকে সুযোগ দেওয়ার জন্যও ওঁকে অনেক ধন্যবাদ। অরুণা আরও ভাল কাজ করবে।'

 

অন্যদিকে জয় সরকার পোস্ট করে লেখেন, 'আমাদের সেই 'সারেগামাপা লিটল্ চ্যাম্পস্' - এর ছোট্ট অরুণা একটা ভারি মিষ্টি গান গেয়েছে Windows Productions-এর নতুন ছবি 'হামি-2' - এর জন্য। এতে আমি বেজায় খুশি ! আমার দুই বন্ধু অনিন্দ্য আর প্রবুদ্ধদা যথাক্রমে এই গানটা তৈরি করেছে আর যন্ত্রাণুষঙ্গে সাজিয়েছে সুন্দরভাবে। আপনারা গানটা শুনবেন আর অরুণাকে আশীর্বাদ করবেন, ভালোবাসা জানাবেন।' (অপরিবর্তিত)

 

ইতিমধ্যেই যে ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানেই স্পষ্ট, এক রিয়েলিটি শোয়ের দেখা মিলবে সিনেমায়। বিশেষ চরিত্রে দেখা যাবে মনামী ঘোষ, তনুশ্রী চক্রবর্তী প্রমুখকে। ট্রেলারের নেপথ্যে 'হামি' ছবির টাইটেল ট্র্যাক ফের মন ভোলাবে। সঙ্গে বাচ্চাদের মিষ্টি হাসি। নিতাই জ্যাঠার চরিত্রে দেখা মিলবে অঞ্জন দত্তের। এবং অবশ্যই এবার হামি পরিবারে হাজির হবেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই বড়দিনে একদল কচিকাঁচাদের নিয়ে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় 'হামি ২'।

আরও পড়ুন: Ghore Pherar Gaan: বড়পর্দায় পরমব্রত-ইশা জুটি, প্রকাশ্যে 'ঘরে ফেরার গান'-এর পোস্টার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Banerjee Accident: 'মাননীয়া গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র, তাই বাঁচাতে চাইছেন', রাহুলের মৃত্যু প্রসঙ্গে নিশানা শুভেন্দুর
'মাননীয়া গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র, তাই বাঁচাতে চাইছেন', রাহুলের মৃত্যু প্রসঙ্গে নিশানা শুভেন্দুর
Rahul Death Controversy: রাহুলের সঙ্গেই পড়ে গিয়েছিলেন জলে! এই প্রথম বার্তা দিলেন শ্বেতা মিশ্র
রাহুলের সঙ্গেই পড়ে গিয়েছিলেন জলে! এই প্রথম বার্তা দিলেন শ্বেতা মিশ্র
Rahul Arunoday Banerjee Death: ৫০ মিনিটের শ্যুটিং হবে আজই, কাল থেকে স্টুডিওপাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
৫০ মিনিটের শ্যুটিং হবে আজই, কাল থেকে স্টুডিওপাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
Tollywood Artist Forum: রাহুল অরুণোদয়ের মৃত্যু শিখিয়ে দিয়ে গেল, কর্মবিরতির সিদ্ধান্ত টালিগঞ্জের শিল্পীদের, বৈঠকের পর জানাল আর্টিস্ট ফোরাম
রাহুল অরুণোদয়ের মৃত্যু শিখিয়ে দিয়ে গেল, কর্মবিরতির সিদ্ধান্ত টালিগঞ্জের শিল্পীদের, বৈঠকের পর জানাল আর্টিস্ট ফোরাম

ভিডিও

WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি
West Bengal Election 2026 | নির্বাচনের আগে, জনগণের মনের কথাই গানের সুরে শোনালেন লগ্নজিতা চক্রবর্তী | ABP Ananda LIVE
TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Lab Grown Gold : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
Embed widget