এক্সপ্লোর

Pratibha-Sparsh: প্রেমের সম্পর্কে জড়িয়েছেন 'লাপতা লেডিজ' খ্যাত প্রতিভা ও স্পর্শ? জবাব দিলেন গুঞ্জন

Laapataa Ladies: 'লাপতা লেডিজ' মুক্তির পর ছবিরই একটি গানে প্রতিভা ও স্পর্শের তৈরি করা একটি রিল রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সত্যিই কি তাঁরা প্রেম করছেন? রয়েছেন সম্পর্কে?

নয়াদিল্লি: প্রতিভা রানতা (Pratibha Ranta) ও স্পর্শ শ্রীবাস্তব (Sparsh Shrivastava) এখন প্রায় সকল সিনেপ্রেমীরই অত্যন্ত পরিচিত নাম। কিরণ রাও (Kiran Rao) পরিচালিত 'লাপতা লেডিজ' (Laapataa Ladies) তাঁদের সেই খ্যাতি ও পরিচিতি দিয়েছে। চলতি বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পায় ছবিটি। 'লাপতা লেডিজ' যে পরিমাণে ভালবাসা পেয়েছে সেই একই পরিমাণে প্রশংসা পাচ্ছে ছবির অভিনেতা ও অভিনেত্রীরাও। এরই মাঝে শোনা যাচ্ছে প্রতিভা ও স্পর্শের মধ্যে নাকি গড়ে উঠেছে প্রেমের সম্পর্ক। সত্যিই কি তাই? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিলেন তাঁরা। কী বললেন?

প্রেমের সম্পর্কে রয়েছেন প্রতিভা ও স্পর্শ? জবাব দিলেন নিজেরাই

'লাপতা লেডিজ' মুক্তির পর ছবিরই একটি গানে প্রতিভা ও স্পর্শের তৈরি করা একটি রিল রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তাঁদের একসঙ্গে একাধিক ফটোশ্যুটে দেখা যায়। সেই থেকেই গুঞ্জন শুরু যে তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাঁরা একটি 'আস্ক মি এনিথিং' পর্ব খেলেন অনুরাগীদের সঙ্গে। সেখানেও তাঁদের জিজ্ঞেস করা হয় এই ব্যাপারে। প্রতিভার তাতে সপাট জবাব, 'না, অবশ্যই না।' স্পর্শ বলেন, 'আরে, একটি ছেলে ও একটি মেয়ে শুধু বন্ধুও হতে পারে।'

সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়া একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁদের দু'জনকে একসঙ্গে 'হীরামাণ্ডি'র জনপ্রিয় 'সইয়াঁ হটো যাও' গানে পা মেলাতে দেখা যায়। ভিডিওয় মজা করে লেখা হয়, 'কিছুই না ভাই ফুলকে খুঁজতে যাচ্ছি'। ক্যাপশনে লেখা হয়, 'হটো যাও, আমরা 'সজনি'কে খুঁজছি'। নেটফ্লিক্সের দুই জনপ্রিয় কন্টেন্ট 'হীরামাণ্ডি' ও 'লাপতা লেডিজ'-এর প্রসঙ্গে টেনে এই পোস্ট।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

আরও পড়ুন: Urfi Javed: পার্শ্বচরিত্রে অভিনয় করলে কুকুরের মত আচরণ ! কোন অভিজ্ঞতা শেয়ার উরফির

এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, এটি এমন একটি ফিল্ম যা প্রমাণ করে যে গল্প যদি সঠিক পদ্ধতিতে বলা যায় তাহলে কোনও খান, কোনও কপূর, কারও প্রয়োজন পড়ে না। ২ ঘণ্টার সিনেমা মাত্র ১৫ মিনিটে মূল বক্তব্যে পৌঁছে যায় এবং প্রত্যেক মুহূর্তে সিনেমাটি গতি নেয়। কোনও মুহূর্তে আপনি ফোন চেক করতে বা প্রেক্ষাগৃহ ছেড়ে বের হওয়ার সুযোগ পাবেন না। এই ফিল্মটি এমন একটি কঠিন বক্তব্য বিনোদনের মোড়কে প্রকাশ করবে যে আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে আদতে জ্ঞান দেওয়া হচ্ছে এবং আপনি সেই জ্ঞান গ্রহণও করে ফেলেছেন। এটাই তো একটি সিনেমার বা বলা চলে, ভাল ও সাবধানে তৈরি ছবির বৈশিষ্ট্য। ফিল্মের প্রত্যেক চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সে কোনও হোটেলের বাসন ধোওয়ার বালক হলেও। এই ছবি আপনাকে অজস্র কথা বলে যাবে, কিন্তু সবটাই এত হালকা মেজাজে যে বুঝতেই পারবেন না। এই সিনেমা দেখে প্রচুর কাঁদতে পারেন, সঙ্গে রুমাল রাখতে ভুলবে না। স্পর্শ শ্রীবাস্তবকে এর আগে 'জামতাড়া' ওয়েব সিরিজে দেখা গিয়েছে তবে সিনেমা তাঁর এটিই প্রথম আর তিনি জমিয়ে অভিনয় করেছেন। গ্রামের ছেলের শরীরি ভাষা তিনি দারুণভাবে রপ্ত করেছেন। পুলিশের চরিত্রে দেখা গিয়েছে রবি কিষাণকে। ট্রেলারেই তিনি নজর কেড়েছিলেন এবং সিনেমায় তো তিনি আলাদা মাত্রা যোগ করেছেন। পর্দায় এলেই তিনি দারুণ মনোরঞ্জন করেন। এছাড়া দুর্গেশ কুমারের কাজও বেশ নজরকাড়া।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget