এক্সপ্লোর

Urfi Javed: পার্শ্বচরিত্রে অভিনয় করলে কুকুরের মত আচরণ ! কোন অভিজ্ঞতা শেয়ার উরফির

Urfi Javed Experience: উরফি জাভেদ স্পষ্টই জানান, টিভির সেটে (TV Actress) নতুন অভিনেত্রী হওয়ার দরুণ তাঁর সঙ্গে কুৎসিত ব্যবহার করা হত। কোন অভিজ্ঞতার কথা তুলে আনলেন উরফি ?

মুম্বই: সমাজমাধ্যমে নানারকম পোশাকে ছবি দিয়ে মডেল হিসেবে সারা ভারতে এখন জনপ্রিয় উরফি জাভেদ। তবে শুরুতে টেলিভিশন জগতে একজন অভিনেত্রী হিসেবেই বিনোদন জগতে কাজ শুরু করেছিলেন উরফি জাভেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফিকে (Urfi Javed) প্রশ্ন করা হয় তিনি ফের টিভিতে অভিনয় করবেন কিনা, আর এই প্রশ্নের উত্তরে উরফি তা নাকচ করে দেন। অর্থাৎ তিনি আর কখনও টেলি-দুনিয়ায় পা রাখতে চান না। তিনি স্পষ্টই জানান, টিভির সেটে (TV Actress) নতুন অভিনেত্রী হওয়ার দরুণ তাঁর সঙ্গে কুৎসিত ব্যবহার করা হত। কোন অভিজ্ঞতার কথা তুলে আনলেন উরফি ?

এক সংবাদমাধ্যমকে উরফি (Urfi Javed) জানান যে, টেলিভিশন জগতে কাজ করার অভিজ্ঞতা তাঁর খুবই খারাপ। উরফির কথায়, 'যদি তুমি একজন নবাগত অভিনেতা বা অভিনেত্রী হও, তাহলে তোমার জন্য এটা খুবই কষ্টদায়ক। তোমাকে তারা কোনওভাবেই ভালমত ট্রিট করবে না। কিছু কিছু সেটে খুব বাজে ব্যবহার করেছিল আমার সঙ্গে। রীতিমত তারা কুকুরের মত আচরণ করে। কিছু কিছু প্রোডাকশান হাউজ এক কথায় ভয়ঙ্কর।'

এই প্রসঙ্গেই উঠে আসে পারিশ্রমিকের কথা, উরফি স্পষ্ট বলেন, 'কিছু কিছু মানুষ সময়ে কখনও টাকা দেন না, আবার যাও বা দেন আগে যা কথা হয়েছিল কাজ শুরুর সময়, তাঁর থেকে অনেক টাকা কমিয়ে হাতে ধরিয়ে দেন। টিভিতে কাজ করার সময় আমার খুবই খারাপ অবস্থা হয়েছিল। আমি একটি পার্শ্বচরিত্রে অভিনয় করছিলাম। আমাকে ওদের কারণে বহুবার কাঁদতে হয়েছিল।' ফলে তিনি এখন টিভি শো থেকে শত হাত দূরে থাকেন। শুধু তাই নয়, উরফি জানান যে তিনি বিগ বসেও যেতে চান না। বিগ বস ওটিটিতে তিনি গিয়েছিলেন যদিও, কিন্তু এক সপ্তাহের মধ্যেই তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়।

কিছুদিন আগেই টেলি অভিনেত্রী সুনীতা রাজওয়ার টেলি-দুনিয়ার কাজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তিনিও একইভাবে পার্শ্বচরিত্রের অভিনেতা-অভিনেত্রীদের কাজের জায়গায় হেনস্থার ব্যাপারে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট বলেন, 'প্রধান চরিত্রাভিনেতারা অত্যন্ত বেশি সুযোগ সুবিধা পান। তাদের ঘর পরিস্কার পরিচ্ছন্ন, ঘরে ফ্রিজ, মাইক্রোওয়েভ আছে। আর আমাদের মত অভিনেত্রীদের জন্য ঘুপচি ঘর, তিন চারজন একসঙ্গে থাকতে হবে। বাথরুমও পরিস্কার নয়। বিছানার চাদরও অপরিস্কার।' উরফির কথাতেও একই প্রতিফলন ধরা পড়ে। 

আরও পড়ুন: Sanjeeda-Aamir: 'ঘরের কেচ্ছা বাইরে কেন?' সঞ্জিদার মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রাক্তন স্বামী আমির আলি

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget