এক্সপ্লোর

Susmita Sen Lalit Modi Updates: সম্পর্ক ভাঙল সুস্মিতা সেন ও ললিত মোদির?

গুঞ্জন রটেছে যে সম্পর্ক ভেঙেছে সুস্মিতা সেন ও ললিত মোদির। কেন এমন গুঞ্জন? কারণ, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে প্রাক্তন বিশ্বসুন্দরীর সমস্ত ছবি থেকে অভিনেত্রীর নাম মুছে দিয়েছেন ললিত মোদি।

মুম্বই: মাস দুয়েক আগেই নেট দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছিল ললিত মোদির (Lalit Modi) বেশ কিছু পোস্টে। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি লেখেন, 'মলদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম আর হ্যাঁ, আমার স্ত্রী সুস্মিতা সেনের (Sushmita Sen) কথা তো আলাদা করে বলতেই হবে। আমার জীবনের নতুন শুরু হল।' সেই ট্যুইটের সঙ্গে জোড়া ছিল নতুন পুরনো মিলিয়ে সুস্মিতা ও ললিতের একগুচ্ছ ছবি। প্রথম ট্যুইটে সুস্মিতাকে 'স্ত্রী' বলে উল্লেখ করলেও পরের ট্যুইটেই বিষয়টি পরিষ্কার করে দেন ললিত মোদি। ফের তিনটি ছবি দিয়ে তিনি লেখেন, 'একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আমরা কেবল একে অপরের সঙ্গে ডেট করছি। বিয়ে করিনি। তবে আশা রাখি একদিন বিয়েও হবে।' ললিত মোদির সেই ট্যুইটের পর দুজনের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি নেট দুনিয়া জুড়ে। মঙ্গলবার গুঞ্জন উঠল তাঁদের ব্রেকআপের। কী হল দুজনের মধ্যে?

সুস্মিতা সেন ও ললিত মোদির কি ব্রেকআপ হয়েছে?

গুঞ্জন রটেছে যে সম্পর্ক ভেঙেছে সুস্মিতা সেন ও ললিত মোদির। কেন এমন গুঞ্জন? কারণ, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে প্রাক্তন বিশ্বসুন্দরীর সমস্ত ছবি এবং ইনস্টাগ্রাম বায়ো থেকে অভিনেত্রীর নাম মুছে দিয়েছেন ললিত মোদি। এরপরই সম্পর্ক ভাঙার গুঞ্জন রটতে থাকে। জানা যায়, এতদিন পর্যন্ত ললিত মোদির ইনস্টাগ্রাম ডিপি ছিল সুস্মিতা সেনের সঙ্গে মলদ্বীপ ভ্রমণের একটি ছবি। বায়োতে লেখা ছিল, 'ফাউন্ডার অ্যাট আইপিএল২০, ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। ফাইনালি স্টারটিং আ নিউ লাইফ উইথ মাই পার্টনার ইন ক্রাইম। মাই লভ সুস্মিতা সেন।' কিন্তু এদিন তাঁর ইনস্টাগ্রাম বায়ো বদলে গিয়েছে। সেখান থেকে সরে গিয়েছে সুস্মিতা সেনের ছবি। বায়ো থেকেও মুছে গিয়েছে অভিনেত্রীর নাম। যদিও দুজনেই এখনও একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। কিন্তু আচমকা কী হল, যার জন্য প্রাক্তন বিশ্বসুন্দরীর ছবি ও নাম নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সরালেন ললিত মোদি? এর উত্তর এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন - Salman Khan: 'কিসি কা ভাই কিসি কা জান'-এর চোখ ধাঁধানো ভিডিও পোস্ট সলমন খানের

প্রসঙ্গত, মাস দুয়েক আগে যখন ললিত মোদি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক নিয়ে পোস্ট করেন, তখন নিজের প্রতিক্রিয়া দেন অভিনেত্রী। সুস্মিতা লেখেন, 'আমি ভীষণ খুশি আছি। বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি। যথেষ্ট বিবরণ, বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। এবার জীবনে আর কাজে ফেরা যাক। সবসময় আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আর যাঁরা করেন না , তাঁদেরও.. সবাইকে ভালোবাসি। দুগ্গা দুগ্গা।' তার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। তবে সেই ছবিতে ললিত মোদির চিহ্নমাত্র নেই। সেই ছবিতে সুস্মিতাকে ঘিরে রয়েছেন তাঁর দুই মেয়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget