এক্সপ্লোর

Lata Mangeshkar Passes Away: প্রথম ডুয়েট রেকর্ডিংয়ের আগে লতাজির প্রশংসা সাহস জুগিয়েছিল: কুমার শানু

'কেবল গান নয়, ওঁর থেকে জীবনযাপন শিখেছিলাম', লতা মঙ্গেশকরের প্রয়াণে বললেন কুমার শানু। এবিপি আনন্দের সঙ্গে ভাগ করে নিলেন সুর সম্রাজ্ঞীর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা। 

মুম্বই: 'কেবল গান নয়, ওঁর থেকে জীবনযাপন শিখেছিলাম', লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)  প্রয়াণে বললেন কুমার শানু (Kumar Shanu)। এবিপি আনন্দের সঙ্গে ভাগ করে নিলেন সুর সম্রাজ্ঞীর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা। 

সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। প্রয়াত লতা মঙ্গেশকর। নক্ষত্রপতনের খবর শুনে শোকস্তদ্ধ কুমার শানু। এবিপি আনন্দকে বললেন, 'লতাজীর থেকে কেবল গান শিখিনি, ওঁর থেকে জীবনযাপন শিখেছিলাম। ওঁর মৃত্যুতে মনে হয় মাথার ওপর থেকে মা চলে গেলেন। গতকাল সরস্বতী পুজো হল আর আজ সুরের জগতের সরস্বতী চলে গেলেন। আমি ওনার সঙ্গে অনেক গান গেয়েছি। প্রথম গান একসঙ্গে গেয়েছিলাম, 'পেয়ার তুম মুঝসে করতে হো'। এখনও মনে আছে উনি এত সাহস দিয়েছিলেন। বলেছিলেন গান ভালো হয়েছে। আমাদের কাছে লতাজী সরস্বতী। মনে হয়েছিল, উনি যখন বলছেন, তাহলে সত্যি সত্যি ভালো গান গেয়েছি। ভিতর থেকে সাহস পেয়েছিলাম ওই কথাটায়। উনি বলেছিলেন, শানু তুমি খুব সুরে গাও। এমন করেই গান গাইতে থাকো। এর থেকে বড় প্রাপ্তি আমার জীবনে আর কিছু হতে পারে না।'

আরও পড়ুন: ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ’, শুনে কান্না ধরে রাখতে পারেননি নেহরুও

অন্যদিকে, রবিবার সুর সম্রাজ্ঞীর মৃত্যুর খবর সামনে আসতেই টেলিফোনে এবিপি আনন্দকে নিজের প্রতিক্রিয়া জেনে ফেলেন হৈমন্তী শুক্লা। সুর সম্রাজ্ঞীর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, ‘‘উনি স্বয়ং মা সরস্বতী ছিলেন। ওঁর সঙ্গে কথা বলার, ওঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। আমরা বুঝি, মানুষ চিরকাল থাকে না। কিন্তু উনি তো মানুষ ছিলেন না! দেবী ছিলন। দেবী সরস্বতী।’’

সুর সম্রাজ্ঞীর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি টেনে আনেন হৈমন্তী শুক্লা। বলেন, ‘‘এক মঞ্চে গাওয়ার সুযোগ হয়েছিল। এক বার মেদিনীপুরে এবং এক বার দুর্গাপুরে গেয়েছিলাম। বলেছিলেন, এখনও গান গাইতে উঠলে নাকি হাত—পা ঠান্ডা হয়ে যায় ওঁর। আমি শুনে অবাক হয়েছিলাম। বলে ছিলাম, কী বলছ দিদি? আর এক বার একটা গান শেষ করে ফিরে এলেন। জিজ্ঞেস করলেন ‘হৈমন্তী, ঠিক গাওয়া হয়েছে তো?’ কী বলব বুঝে উঠতে পারিনি।’’

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget