এক্সপ্লোর

ডিজিটালে বেরোচ্ছে, ‘লক্ষ্মী বম্ব’ ‘সিনেমা হলে মুক্তি পাচ্ছে না বলে দুঃখ পেলেও অক্ষয় বলছেন, প্রত্যেকের সুরক্ষাই অগ্রাধিকার

এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অক্ষয় বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ওটিটি মুক্তি একমাত্র বিবেচনাসম্মত পদক্ষেপ।

মুম্বই: সিনেমার বড় পর্দাতেই মুক্তি স্বাভাবিক ঘটনা। সিনেমার ওপর সিনেমা হলেরই একচ্ছত্র অধিকার। এমনটাই মনে করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে তাঁর আসন্ন সিনেমা ‘লক্ষ্মী বম্ব’-এর  ডিজিট্যাল স্ট্রিমিং নিয়ে তিনি উচ্ছ্বসিত। তবে এই সিনেমা বড় পর্দায় মুক্তি না পাওয়ায় দুঃখ হচ্ছে তাঁর। এই হরর-কমেডি  ডিসনি+হটস্টারে স্ট্রিম হতে চলেছে। করোনাভাইরাসজনিত কারণে প্রেক্ষাগৃহগুলি বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতটা সিনেমার স্ট্রিমারের ঘোষণা হয়েছে, যেগুলি সরাসরি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে। এই সিনেমাগুলির মধ্যে রয়েছে অজয় দেবগনের ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’, অভিষেক বচ্চন অভিনীত ‘দ্য বিগ বুল’ ও আলিয়া ভট্টের ‘সড়ক ২’। এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অক্ষয় বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ওটিটি মুক্তি একমাত্র বিবেচনাসম্মত পদক্ষেপ। অক্ষয় বলেছেন, সত্যি কথা বলতে কী, এই প্ল্যাটফর্ম নিয়ে আমি উচ্ছ্বসিত। তবে হ্যাঁ, প্রেক্ষাগৃহের জন্য আমি দুঃখিতও বটে। আসলে সিনেমা তো সিনেমা হলের জন্যই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবার নিরাপত্তাই অগ্রাধিকারের বিষয়। অক্ষয় বলেছেন, এখন সিনেমা হলগুলি বন্ধ। দর্শকরা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখছেন। ডিসনি+হটস্টারে সিনেমা মুক্তির মাধ্যমে যদি অনুরাগীদের খুশি করতে পারি, তাহলে আমি আনন্দিত হব। অক্ষয়ের তিন দশকের কেরিয়ারে প্রথম সিনেমা হিসেবে ‘লক্ষ্মী বম্ব’ –এর ডিজিটাল রিলিজ হবে। অক্ষয়ের ‘সূর্যবংশী’-র সহ অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু অজয় দেবগন বলেছেন, তাঁর দেশপ্রেমমূলক সিনেমা ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-র ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি নিয়ে তিনি উচ্ছ্বসিত। অক্ষয়ের মন্তব্যের সূত্রে ওয়াল্ট ডিসনে কোম্পানি এপিএসি-র প্রেসিডেন্ট ও স্টার অ্যান্ড ডিসনি ইন্ডিয়ার চেয়ারম্যান উদয় শঙ্কর বলেছেন, সিনেমার ওপর অধিকার একমাত্র শিল্পীদের অনুরাগীদের। তিনি বলেছেন, এখন যা ঘটতে চলেছে তা হল ইন্ডাস্ট্রি আরও বড় ও সফল হয়ে উঠবে। আরও বেশি লোক কাজ করবেন এবং আরও বেশি সিনেমা তৈরি করতে সক্ষম হবেন। সিনেমাহলের সঙ্গে ডিজিটাল স্ক্রিনও টিকে থাকবে এবং সিনেমার সঙ্গে সেগুলির উন্নতি ঘটবে। তিনি বলেছেন, টেলিভিশনে সিনেমার সম্প্রচার শুরু হওয়ার পর একই ধরনের বিতর্ক দানা বেঁধেছিল।  অনেকেই ভেবেছিলেন যে, দর্শকরা আর সিনেমা হলে আসবেন না। কিন্তু তা হয়নি। সিনেমা হল আরও বেড়েছে। আরও বেশি মানুষ সিনেমা দেখছেন। সিনেমা সংক্রান্ত  অর্থনীতিও বেড়েছে। তিনি বলেছেন, ইন্ডাস্ট্রির পক্ষে প্রয়োজনীয় হয়ে উঠবে ডিজিটাল মাধ্যম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget