এক্সপ্লোর

K Viswanath Passes Away: প্রয়াত কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথ, শোকের ছায়া বিনোদন জগতে

Bollywood Celebrity Updates: গত কয়েক মাস ধরেই তিনি বয়স জনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারী হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মুম্বই: প্রয়াত হলেন কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথ (K Viswanath)। বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গত কয়েক মাস ধরেই তিনি বয়স জনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারী হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (K Viswanath Passes Away)। কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশ করছেন তারকারা। কে বিশ্বনাথ রেখে গেলেন তাঁর স্ত্রী জয়া লক্ষ্মী ও চার সন্তানকে।

কে বিশ্বনাথের প্রয়াণে শোকবার্তা তারকাদের-

ছবি নির্মাতা কে বিশ্বনাথ প্রয়াত হয়েছেন ২ ফেব্রুয়ারি রাতে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। বলিউড তারকা অনিল কপূর (Anil Kapoor) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোকবার্তা জ্ঞাপন করেছেন। কে বিশ্বনাথের সঙ্গে তিনি কাজ করেছিলেন 'ঈশ্বর' ছবিতে। যেটি মুক্তি পায় ১৯৮৯ সালে। 'ঈশ্বর' ছবিটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন কে বিশ্বনাথ। ছবিতে অনিল কপূরের সঙ্গে অভিনয় করেছিলেন বিজয়শান্তি। তেলুগু কালজয়ী ছবির রিমেক ছিল সেটি। 'ঈশ্বর' ছবির সেটের ছবি পোস্ট করে অনিল কপূর লেখেন, 'কে বিশ্বনাথ জি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনার সঙ্গে 'ঈশ্বর'-এর সেটে থাকার যেন অনেকটা মন্দিরে থাকার মতো। আপনার আত্মার শান্তি কামনা করি।' একটি ছবি 'ঈশ্বর'-এর সেটের। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, কে বিশ্বনাথের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আশীর্বাদ নিচ্ছেন অনিল কপূর। পাশে রয়েছেন আরও অনেক তারকা।

K. Vishwanath Ji you taught me so much, being on set with you during Eeshwar was like being in a temple…
RIP My Guru 🙏 pic.twitter.com/vmqfhbZORx

— Anil Kapoor (@AnilKapoor) February 2, 2023

">

কে বিশ্বনাথ শুধুই তেলুগু ছবির জগতে নাম করেননি। তার সঙ্গে তামিল ও হিন্দি ছবিরও জনপ্রিয় ছবি নির্মাতা। বলিউডে তিনি 'সরগম', 'কামচোর', 'শুভ কামনা', 'জাগ উঠা ইনসান', 'সুর সঙ্গম', 'সঙ্গীত', 'ধনবান'-এর মতো ছবি তৈরি করেছেন। ছবিগুলি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। কে বিশ্বনাথ পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কারও। 

আরও পড়ুন - Kapil Sharma's Son's Birthday: স্ত্রী, পরিবার ও বন্ধুদের সঙ্গে ছেলের জন্মদিন উদযাপনে কপিল শর্মা, রইল ছবিগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget