এক্সপ্লোর

Asha Bhosle Death: মৃত্যুপথেও দিদির সঙ্গে বিরল মিল! লতার পর এবার আশাও...

Asha Bhosle And Lata Mangeshkar Death: ১২ এপ্রিল রবিবার আশা ভোঁসলে প্রয়াত হলেন। আর যেতে যেতে মৃত্যুপথেও অদ্ভুত এক মিল দিদির সঙ্গে। যা দেখার পর অনুরাগীরাও অবাক!

মুম্বই: মাঝে চার বছরের ব্যবধান। ২০২২ সালে চলে গিয়েছিলেন লতা মঙ্গেশকর। ২০২৬-এ চলে গেলেন আশা ভোঁসলে। দেশের দুই সঙ্গীত সম্রাজ্ঞী। সম্পর্কে ছিলেন বোন। লতার থেকে বয়সে চার বছরের ছোট আশা। ১২ এপ্রিল রবিবার আশা ভোঁসলে প্রয়াত হলেন। আর যেতে যেতে মৃত্যুপথেও অদ্ভুত এক মিল দিদির সঙ্গে। যা দেখার পর অনুরাগীরাও অবাক!

আসলে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন লতা মঙ্গেশকর। প্রায় ২৯ দিন চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হয়েছিলেন ভারতের নাইটিঙ্গেল। চিকিৎসকরা জানিয়েছিলেন যে কোভিড পরবর্তী শারীরিক জটিলতার জন্য মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েছিল লতা মঙ্গেশকরের। আর আশা ভোঁসলে রবিবার ব্রিজ ক্যান্ডি হাসপাতালে মারা যাওয়ার পরও চিকিৎসকরা জানিয়েছিলেন যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী। দুজনেই প্রায় একইভাবে চলে গেলেন। তবে আরও বিরল মিল রয়েছে।

লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি। সেই দিনটিও ছিল রবিবার। আর তাঁর বোন আশাও চলে গেলেন আরেক রবিবারের সকালকে বিমর্ষ করে দিয়ে। আরও একটা মিল দু'জনের মধ্যে। দিদির মত বোনও চলে গেলেন ৯২ বছর বয়সে। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয়েছিল লতা মঙ্গেশকরের। তিনি প্রয়াত হন ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি। আর ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হওয়া আশা ভোঁসলে মারা গেলেন ২০২৬ সালের ১২ এপ্রিল। অর্থাৎ দুজনের জন্ম মাসও কিন্তু একই।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যেয় হঠাৎ অসুস্থ বোধ করেন শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। রাতে হাসপাতাল সূত্রে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। রবিবার হাসপাতাল থেকে জানানো হয়, মাল্টি অর্গান ফেলিওরের কারণে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আশা। সঙ্গীত সম্রাজ্ঞীর ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, ''উনি (আশা ভোঁসলে) আজ মারা গেছেন। কাল (সোমবার) সকাল ১১টায় উনি যেখানে থাকতেন, সেখানে ভক্তরা এসে ওঁর দর্শন করতে পারবেন। কালকে শিবাজি পার্কে ওঁর শেষকৃত্য় হবে।'' ১৯৪৩ সালে মাত্র ১০ বছর বয়সে মরাঠি ছবি ‘মাঝা বল’-এ প্রথম প্লেব্যাক করেন। ১৯৪৮-এ হিন্দি ছবি 'চুনরিয়া'-তে প্রথম গান গাওয়া। এরপর আর ফিরে তাকাননি। একদিন লতার বোন থেকে সবার 'আশা' হয়ে উঠলেন তিনি। আশা ভোঁসলের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ''ভারতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী আশা ভোঁসলের সুরের যাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবেন এবং তাঁর গান মানুষের জীবনে চিরকাল প্রতিধ্বনিত হতে থাকবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget