এক্সপ্লোর

Luv Sinha On Sonakshi Wedding: 'কারণ খুবই স্পষ্ট', বোন সোনাক্ষীর বিয়েতে অনুপস্থিতি প্রসঙ্গে মুখ খুললেন লব সিন্হা

Sonakshi-Zaheer Wedding: গত ২৩ জুন, বিয়ে সেরেছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও জাহির ইকবাল (Zaheer Iqbal)। সকলের উপস্থিতির মাঝেও নজরে পড়ে কনের দাদা লবের অনুপস্থিতি।

নয়াদিল্লি: গত ২৩ জুন, বিয়ে সেরেছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও জাহির ইকবাল (Zaheer Iqbal)। বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর গাঁটছড়া বাঁধালেন তাঁরা। ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন তাঁরা। যদিও কনের বাবা-মা উপস্থিত থাকলেও ছিলেন না তাঁর দাদা লব সিন্হা (Luv Sinha)। কিন্তু কেন? একাধিক জল্পনার পর অবশেষে নিজের এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে কারণ জানালেন। 

সোনাক্ষীর বিয়েতে ছিলেন না লব, নিশ্চিত করে কী কারণ জানালেন?

বোনের বিয়ে। বাবা ও মা উপস্থিত। রয়েছেন সকল ঘনিষ্ঠ পরিজন, বন্ধুবান্ধবরা। কেবল ছিলেন না দাদা, লব সিন্হা। তাঁর অনুপস্থিতি নজর এড়ায়নি কারও। কিন্তু কেন ছিলেন না বোনের বিয়েতে, সে সম্পর্কে এতদিন কিছু বলেননি তিনি। এদিন পোস্ট করে লিখলেন, 'কেন আমি উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিই। মিথ্যার ভিত্তিতে আমার বিরুদ্ধে অনলাইন ক্যাম্পেন চালালেও এই তথ্য বদলে যাবে না যে আমার জন্য আমার পরিবার সবার আগে।'

 

দ্য টেলিগ্রাফ অনলাইনের একটি প্রতিবেদন পোস্ট করে এই কথা তিনি লেখেন। এরপর সেখান থেকে কিছু অংশ উদ্ধৃত করে দেন যেখানে নির্দিষ্টভাবে জাহিরের পরিবারের কথা লেখা আছে। যা সোনাক্ষীর শ্বশুর ইকবাল রতনসির 'সন্দেহজনক' কার্যকলাপের ইঙ্গিত দেয়। সেখানে এক রাজনৈতিক নেতার সঙ্গে জাহিরের বাবার ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করা আছে যাঁর বিরুদ্ধে ইডি-র তদন্ত 'ওয়াশিং মেশিন'-এ স্থান পেয়েছে। এছাড়া দুবাইয়ে ইকবাল রতনসির কোনও 'কাজ'-এর উল্লেখও আছে যা হঠাৎ বন্ধ হয়ে যায়। তিনি লেখেন, 'কেন আমি বিয়েতে উপস্থিত ছিলাম না তার কারণ যথেষ্ট পরিষ্কার এবং কিছু মানুষের সঙ্গে যাই হয়ে যাক না কেন সম্পর্ক রাখব না। আমি আনন্দিত যে মিডিয়ার এক সদস্য সঠিক গবেষণা করেছে পিআর টিমের তৈরি করা গল্পে বিশ্বাস না করে।'

 

আরও পড়ুন: Shah Rukh Khan: 'ক ক ক... কিরণ', শাহরুখের বিখ্যাত সংলাপের অনুপ্রেরণা কে ছিলেন? ফাঁস করলেন জুহি

লব সিন্হা উপস্থিত না থাকলেও কিছুক্ষণের জন্য নাকি সোনাক্ষীর বিয়েতে এসেছিলেন কুশ। তবে গোটা অনুষ্ঠান দারুণ উপভোগ করেছেন পরিবারের বাকি সদস্যরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget