এক্সপ্লোর

Vijay Poll Affidavit: '১০০ কোটির সম্পত্তির হিসেবই দেখানো হয়নি', নির্বাচনের আগে ফের প্রশ্নের মুখে দক্ষিণী অভিনেতা থলপতি বিজয়

Vijay Poll Affidavit Controversy: Tamilaga Vettri Kazhagam দলের মাথা হলেন বিজয়। স্থাবর ও অস্থাবর সম্পত্তির যে খতিয়ান বিজয় দিয়েছেন, তাতে গড়মিল রয়েছেন বলে মামলা দায়ের হয়েছিল

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজয় তাঁর হলফনামায় ১০০ কোটি টাকার সম্পত্তির হিসেব দেননি।
  • আয়কর বিভাগের গাফিলতি রয়েছে, এই অভিযোগও উঠেছে।
  • অনুমতি ছাড়া মিছিল করায় বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের।
  • ব্যক্তিগত সম্পর্ক ও সম্পত্তি নিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজয়।

কলকাতা: রাজনীতিতে পা রাখার পর থেকেই যেন বারে বারে বিতর্কে জড়িয়ে পড়ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা, থলপতি বিজয় (Vijay)। প্রথমে তাঁর ব্যক্তিগত সম্পর্ক, পরে অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগ, আর এবার, সম্পত্তি নিয়েও গরমিলের অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। এবার তামিলনাড়ুর নির্বাচনে লড়ছেন বিজয়, ২টি জায়গা থেকে প্রার্থী তিনি। আর প্রার্থী হিসেবে, আয়-ব্যয়ের খতিয়ান জমা দিতে হয় নির্বাচন কমিশনে। কোথায়, কত, কীভাবে আয়, কোন খাতে কত ব্যয়, স্থাবর অস্থাবর সম্পত্তি সহ, সমস্ত খতিয়ানই বিস্তারিত দেখাতে হয়। সেই মতো, সম্পত্তির হিসেব নিকেশ দিয়েছিলেন বিজয় ও! কিন্তু গরমিল সেখানেই! মাদ্রাজ হাইকোর্ট বলছে, বিজয় যে সম্পত্তির হিসেব-নিকেশ দেখিয়েছেন, সেখানে নাকি ১০০ কোটির সম্পত্তির কোনও হিসেবই দেখানো হয়নি!

বিজয়ের আয়-ব্যয়ের খতিয়ানে গরমিল?

Tamilaga Vettri Kazhagam দলের মাথা হলেন বিজয়। স্থাবর ও অস্থাবর সম্পত্তির যে খতিয়ান বিজয় দিয়েছেন, তাতে গড়মিল রয়েছেন বলে মামলা দায়ের হয়েছিল। সোমবার মাদ্রাজ হাইকোর্ট এই মামলার শুনানি করার সময় বলে, 'সম্পত্তির হিসেব দেওয়ার সময়ে, গড়মিল রয়েছে। প্রায় ১০০ কোটিরও বেশি সম্পত্তির খতিয়ান তুলে ধরাই হয়নি এফিডেভিটে! এদিনের মামলায়, জাস্টিস SA ধর্মাধিকারী ও জাস্টিস G অরুণ মুরুগানের বেঞ্চ, বিজয়, আয়কর দফতরের ডিরেক্টর জেনারেল, নির্বাচন কমিশন ও ২ রিটার্নিং অফিসারকে এই বিষয়ে নোটিস পাঠানো হয়েছে। বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন, চেন্নাইয়ের ভি ভিগ্নেশ। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের আগে থলপতি বিজয় যে আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছেন, তাতে বেশ কিছু গরমিল রয়েছে। বিজয় সম্পূর্ণ সম্পত্তির হিসেব দেখাননি। এই অভিযোগের ভিত্তি করেই দায়ের হয় মামলা। আজ সেই মামলার শুনানি ছিল। পাশাপাশি এই অভিযোগ ও তোলা হয়েছে যে, আয়কর বিভাগের  ও এই বিষয়ে গাফিলতি রয়েছে।

জনসমর্থনে মিছিল করতে গিয়েও বিতর্কে বিজয়

সম্প্রতিই Tamilaga Vettri Kazhagam-র নেতা এন আনন্দ ও বিজয়ের নামে একটি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ, গত বৃহস্পতিবার এই দলের তরফ থেকে এই ব়্যালির আয়োজন করা হয়েছিল। তবে এই ব়্যালির কোনও পুলিশি অনুমোদন ছিল না বলেই জানিয়েছে পুলিশ। চেন্নাইয়ের মাম্বালাম পুলিশের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড অফিশিয়ালের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের অভিযোগ, একটি ভীষণ পরিচিত আর জনপ্রিয় জায়গায় বিশাল এই ব়্যালির আয়োজন করা হয়েছিল বিজয়ের দলের তরফে। T Nagar-এ আয়োজিত ওই ব়্যালির কারণে ওই অঞ্চলে প্রবল যানজট তৈরি হয়। প্রচুর অনুরাগী ও আলো দিয়ে ব়্যালি করছিলেন বিজয়। তবে এই জনসমর্থন দেখাতে গিয়েই হল বিপত্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget