এক্সপ্লোর

Malaika-Arjun: মালাইকা-অর্জুনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি? রবিবাসরীয় দুপুরে জানা গেল সত্যিটা

Malaika-Arjun Relationship Update: কুশার সঙ্গে অর্জুনের বিচ্ছেদের গুঞ্জন ও কুশার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল মালাইকারই একটি পদক্ষেপে। কুশাকে সামাজিক মাধ্যমে আনফলো করে দিয়েছিলেন তিনি

কলকাতা: তাঁদের সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। অনেকদিন থেকেই নাকি একসঙ্গে দেখা যাচ্ছে না তাঁদের। শুধু তাই নয়, শোনা যাচ্ছিল নতুন বান্ধবীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কপূর (Arjun Kapoor)। সেই বান্ধবী কুশা কপিলা (Kusha Kapila)। সেই জেরেই নাকি তাঁর বিচ্ছেদ হয়েছে মালাইকা অরোরা (Malaika Arora)-র সঙ্গে। কিন্তু রবিবার দুপুরে দেখা গেল এক অন্য ছবি। 

কুশার সঙ্গে অর্জুনের বিচ্ছেদের গুঞ্জন ও কুশার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল মালাইকারই একটি পদক্ষেপে। কুশাকে সামাজিক মাধ্যমে আনফলো করে দিয়েছিলেন তিনি। তবে এই গুঞ্জ নিয়ে মুখ খোলেননি কুশা, অর্জুন বা মালাইকা কেউই। ইতিমধ্যে, মালাইকার সোয়েট শার্টে একটি বার্তা দেখে যেন আরও ঘি ঢেলেছিল গুঞ্জনে। জিমে যাওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন মালাইকা। তাঁর পরণে ছিল সাদা পোশাক। আর সেখানে কালো হরফে লেখা ছিল, 'Let's fall apart' অর্থাৎ, চলো বিচ্ছেদ করি।

কিন্তু রবিবাসরীয় দুপুরে এই সমস্ত গুঞ্জনে জল ঢাললেন অর্জুন ও মালাইকা। একসঙ্গে দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় হাজির হলেন তাঁরা। তবে এদিন পাপারাৎজিদের জন্য মোটেই পোজ দেননি দুজনের কেউই। গাড়ি থেকে নেমে চুপচাপ ঢুকে যান রেস্তোরাঁয়। তবে এটুকু সময়েই বুঝিয়ে দিয়ে গেলেন, একসঙ্গেই রয়েছেন তাঁরা। 

কখনওই নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখেননি অর্জুন কপূর বা মালাইকা অরোরা। বয়সের তফাত নিয়েও প্রায়ই ট্রোল হতেন তাঁরা। তবে সব সমালোচনা বারবারই তাঁদের সমীকরণের কাছে হার মেনেছে। তাঁদের ছবি, ভিডিওয় মজেছেন অনুরাগীরা। চার বছর বয়স তাঁদের সম্পর্কের। কিন্তু অর্জুন কপূরের শেষ পোস্ট করা একগুচ্ছ ছবি ফের উস্কে দিয়েছে জল্পনা। 

সম্প্রতি অর্জুন কপূর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর 'সোলো ট্রিপ'-এর বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। যা দেখে নেটিজেনদের মত,  অর্জুন ও মালাইকার সম্পর্ক বোধ হয় আগের মতো মোলায়েম নেই। তিনি ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'জীবন ছোট, তাই উইকেন্ডগুলো দীর্ঘ করে ফেলুন...'। তাঁর পোস্টে তুতো বোন রিয়া কপূর ভালবাসা জানিয়েছিলেন। তবে আজ যাবতীয় জল্পনায় জল ঢাললেন অর্জুন ও মালাইকা। বুঝিয়ে দিলেন, তাঁরা একে অপরের সঙ্গেই রয়েছেন।

আরও পড়ুন: Subhrajit: 'দেবী চৌধুরানী' শ্রাবন্তীকে উপহার দিয়েছিলেন তারা, এবার চাঁদে জমি কিনলেন শুভ্রজিৎ!

          

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget