এক্সপ্লোর

Subhrajit: 'দেবী চৌধুরানী' শ্রাবন্তীকে উপহার দিয়েছিলেন তারা, এবার চাঁদে জমি কিনলেন শুভ্রজিৎ!

Director Subhrajit: মহাকাশে এই প্রথম 'সম্পত্তি' কেনেননি শুভ্রজিৎ। শ্রাবন্তীর বিশেষ দিনে তাঁকে এক অনবদ্য উপহার দিয়েছেন শুভ্রজিৎ

কলকাতা: ছবির নায়িকার জন্মদিনে তিনি উপহার দিয়েছিলেন তারা, আর এবার নিজের নামে চাঁদে জমি কিনলেন টলিউডের এই পরিচালক! সদ্য সোশ্যাল মিডিয়ায় সেই চাঁদে জমি কেনার সার্টিফিকেট শেয়ার করে নিয়েছেন 'দেবী চৌধুরানী'-র (Devi Chowdhurani) পরিচালক। শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। 

চাঁদে জমি কেনা বিষয়টি আসলে কী? চাঁদে যে জমি বিষয়টা নিয়ে অনেক রকম ধারণা ও মতপার্থক্য রয়েছে। দ্য লুনার রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইট (The Lunar Registry)- থেকে চাইলে যে কেউ, নির্দিষ্ট অর্থ ব্যয় করে চাঁদে জমি কিনতে পারেন। এই ওয়েবসাইটটি দাবি করে, তারা আইনত চাঁদে জমি বিক্রয় করতে পারে। কোনও ব্যক্তি জমি কিনলে, এই ওয়েব সাইটের তরফ থেকে তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়, একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি, জমিটির ভৌগোলিক অবস্থান এবং মৌজা-পর্চার মতো আইনি নথি। তবে চাঁদে জমি কেনা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে দ্বিমত রয়েছে।

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের চাঁদে জমি কেনার সার্টিফিকেট শেয়ার করে নিয়েছেন শুভ্রজিৎ। পরিচালক লিখছেন, 'চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংকে উদযাপন করতে। চাঁদে একটুকরো জমি কিনে ফেললাম। একজন সাধারণ ভারতীয় হিসেবে, চাঁদের এক টুকরো জমিতে ভারতের পতাকা রাখার ব্যবস্থা করে ফেললাম।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhrajit Mitra (@subhrajitmitra)

প্রসঙ্গত, মহাকাশে কিন্তু এই প্রথম 'সম্পত্তি' কেনেননি শুভ্রজিৎ। সদ্য গিয়েছে তাঁর আগামী ছবি 'দেবী চৌধুরানী'-র নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)-র জন্মদিন। অভিনেত্রীর বিশেষ দিনে তাঁকে এক অনবদ্য উপহার দিয়েছেন শুভ্রজিৎ। তাঁর নামে মহাকাশে একটি তারা নামাঙ্কিত করে দিয়েছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় সেই খবর উচ্ছ্বসিত হয়ে শেয়ারও করে নিয়েছিলেন শ্রাবন্তী।

অন্যদিকে, ইতিমধ্যেই নতুন ছবির প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন শুভ্রজিৎ। ইতিহাস আর সাহিত্য মিশে রয়েছে যে গল্পে.. তাকে পর্দায় তুলে ধরা সহজ নয় মোটেই। বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ বঙ্কিম সাহিত্য। সেই সাহিত্যিকেরই রচিত কিংবদন্তি চরিত্র 'দেবী চৌধুরানী'-কে রুপোলি পর্দার ফ্রেমে বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। নভেম্বরে শুরু ছবির শ্যুটিং, কিন্তু ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিপর্ব। গল্পে ২০০ বছর আগের যে ছবি তুলে ধরা হয়েছে, সেখান থেকে আমূল বদলে গিয়েছে বর্তমানের সেই সমস্ত জায়গার ছবি। রেইকিতে বেরিয়ে, পুরুলিয়া, বীরভূম, ঝাড়খণ্ড ঘুরে শ্যুটিং লোকেসন ঠিক করে ফেলেছেন পরিচালক।

 

 আরও পড়ুন: Devi Chowdhurani Exclusive: ঘন জঙ্গলে সাপের উপদ্রব! চিকিৎসক, অ্যাম্বুল্যান্স নিয়ে দেবী চৌধুরানীর শ্যুটিংয়ের পরিকল্পনা শুভ্রজিতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget