এক্সপ্লোর

Malaika-Arjun: মালাইকা-অর্জুনের সম্পর্কে চিড়? অভিনেতার পোস্টে বাড়ল জল্পনা

Break Up Rumours: মালাইকা অরোরা ও অর্জুন কপূর ২০১৯ সাল থেকে একসঙ্গে রয়েছেন। অভিনেত্রী এর আগে অভিনেতা প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেছিলেন। তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ২০১৬ সালে।

নয়াদিল্লি: ফের চর্চায় বলিউডের তারকা জুটি মালাইকা অরোরা (Malaika Arora) ও অর্জুন কপূর (Arjun Kapoor)। তাঁদের দেখে অনেকেই বলেন 'কাপল গোল' (Couple Goals)! কিন্তু এবার নাকি সেই সম্পর্কেই ধরছে চিড় (BreakUp Rumours)। বলিপাড়ায় গুঞ্জন এমনটাই। সত্যিই কি তাই? কী এমন হল? 

ভাঙন ধরল অর্জুন-মালাইকার সম্পর্কে?

কখনওই নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখেননি অর্জুন কপূর বা মালাইকা অরোরা। বয়সের তফাত নিয়েও প্রায়ই ট্রোল হতেন তাঁরা। তবে সব সমালোচনা বারবারই তাঁদের সমীকরণের কাছে হার মেনেছে। তাঁদের ছবি, ভিডিওয় মজেছেন অনুরাগীরা। চার বছর বয়স তাঁদের সম্পর্কের। কিন্তু অর্জুন কপূরের শেষ পোস্ট করা একগুচ্ছ ছবি ফের উস্কে দিয়েছে জল্পনা। 

সম্প্রতি অর্জুন কপূর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর 'সোলো ট্রিপ'-এর বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যা দেখে নেটিজেনদের মত, অর্জুন ও মালাইকার সম্পর্ক বোধ হয় আগের মতো মোলায়েম নেই। তিনি ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'জীবন ছোট, তাই উইকেন্ডগুলো দীর্ঘ করে ফেলুন...'। তাঁর পোস্টে তুতো বোন রিয়া কপূর ভালবাসা জানিয়েছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

নেটিজেনদের একাংশের দাবি, নিশ্চয়ই বিচ্ছেদ হয়ে গিয়েছে অর্জুন কপূর ও মালাইকা অরোরার। আর তাই তিনি একা ঘুরতে গিয়েছেন। কিন্তু সত্যিই কি তাই? সম্পর্কে থাকলেও কারও একা ঘুরতে যাওয়া কি খুব অস্বাভাবিক? কিন্তু নেটিজেনরা বোধ হয় এখনও সেই কনসেপ্টে বিশ্বাসী নন। তার প্রমাণ অভিনেতার পোস্টের কমেন্ট বক্স। একজন লিখেছেন, 'বলবেন না যে আপনি আর মালাইকা অরোরা একসঙ্গে নেই।' প্রসঙ্গত, এপি ঢিলোঁর পার্টিতেও একাই উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। ফলে দুই তারকার বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি দুই তারকার কেউই।

আরও পড়ুন: New Comedy Series: বাংলায় প্রথম স্কেচ কমেডি সিরিজ, আসছে 'নাটক করিস না তো'!

মালাইকা অরোরা ও অর্জুন কপূর ২০১৯ সাল থেকে একসঙ্গে রয়েছেন। অভিনেত্রী এর আগে অভিনেতা প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেছিলেন। তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ২০১৬ সালে। যদিও তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এবং তাঁদের সন্তান আরহানের 'কো-পেরেন্ট' তাঁরা। 

কাজের ক্ষেত্রে, অর্জুন কপূরের হাতে এখন রয়েছে 'দ্য লেডিকিলার' ছবিটি। এখানে ভূমি পেডনেকরের সঙ্গে জুটি বাঁধবেন 'ইশকজাদে' অভিনেতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget