এক্সপ্লোর

Malaika Arora Father Suicide: বিবাহবিচ্ছেদ ভুলে মিল হয়েছিল, সকালে উঠে দেখলেন সব শেষ...পুলিশকে জানালেন মালাইকার মা

Bollywood Updates: মালাইকার যখন ১১ বছর বয়স, সেই সময়ই বিবাহবিচ্ছেদ হয়ে যায় অনিল এবং জয়েশের।

মুম্বই: বয়স বাড়লেও সুস্থ-সবলই ছিলেন। হঠাৎই আত্মঘাতী হওয়ার খবর। মালাইকা আরোরার বাবার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। প্রাথমিক তদন্তে অনিল মেহতা সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই মনে করছে পুলিশ। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই আবহেই মুখ খুললেন মালাইকার মা জয়েশ পলিকার্প। (Malaika Arora Father Suicide)

মালাইকার যখন ১১ বছর বয়স, সেই সময়ই বিবাহবিচ্ছেদ হয়ে যায় অনিল এবং জয়েশের। কিন্তু আজ ঘটনার সময় ওই ফ্ল্যাটেই ছিলেন তিনি। পুলিশকে জয়েশ জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও, কয়েক বছর আগে ফের মিল হয় তাঁদের মধ্যে। সেই থেকে একই ফ্ল্যাটে বাস করছিলেন তিনি ও অনিল। (Bollywood Updates)

জয়েশ জানিয়েছেন, রোজ সকালে ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়া অভ্যাস ছিল অনিলের। আজ সকালে লিভিং রুমে অনিলের চটি পড়ে থাকতে দেখেন তিনি। চটিজোড়া ওভাবে পড়ে থাকতে দেখে খোঁজ শুরু করেন তিনি। ব্যালকনিতে পৌঁছে শুনতে পান নিরাপত্তারক্ষী চিৎকার করছেন। রেলিং ধরে ঝুঁকে দেখেন, নীচে পড়ে রয়েছে অনিলের দেহ।

পুলিশকে জয়েশ জানিয়েছেন, অনিলের তেমন কোনও অসুস্থতা ছিল না। হাঁটুতে যন্ত্রণা হতো শুধু। আত্মঘাতী হওয়ার মতো কিছু ঘটেওনি বলে জানিয়েছেন তিনি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, অবসাদে ভুগছিলেন অনিল। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে অনিলের মৃত্যুর কারণ নিয়ে ধন্দ দেখা দিয়েছে। 

এদিন সকালে অনিলের মৃত্যুর কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। সবার আগে ঘটনাস্থলে দেখা যায় মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানকে। পুলিশের সঙ্গে কথা বলা থেকে অন্য সবকিছু তিনিই সামলান। আরবাজের পরিবারের লোকজনরাও একে একে হাজির হন। মালাইকা পুণেতে ছিলেন। ছুটে আসেন তিনি। এসে পৌঁছন মালাইকার বোন অমৃতা আরোরাও।

মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন মালাইকার বাবা। মালাইকার যখন ১১ বছর বয়স, সেই সময় বিবাহবিচ্ছেদ ঘটে তাঁর মা ও বাবার। মা জয়েশের সঙ্গেই থাকতেন মালাইকা এবং তাঁর বোন অমৃতা। একটি সাক্ষাৎকারে নিজেকে মায়ের ঘনিষ্ঠ বলেই জানিয়েছিলেন মালাইকা। তবে বাবার সঙ্গেও সম্পর্ক সহজ হয়ে গিয়েছে বলে জানান। আরবাজের সঙ্গে দাম্পত্য যখন টিকেছিল, সেই সময় একসঙ্গে প্রায়শই দেখা যেত তাঁদের। বিবাহবিচ্ছেদের পরও মালাইকার পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল আরবাজের।

আরও পড়ুন: Malaika Arora Father Suicide: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মালাইকার বাবা, ঘটনাস্থলে আরবাজ, শুরু ময়নাতদন্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget