এক্সপ্লোর

Malaika Arora Father Suicide: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মালাইকার বাবা, ঘটনাস্থলে আরবাজ, শুরু ময়নাতদন্ত

Anil Arora: মালাইকার বাবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মুম্বই: বহুতল থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী অভিনেত্রী মালাইকা আরোরার সৎ বাবা অনিল মেহতা। বুধবার সকালে মুম্বইয়ের বান্দ্রার একটি বিল্ডিং থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বই পুলিশের একটি দল। ঘটনাস্থলে রয়েছেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানও। মালাইকার বাবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। (Malaika Arora Father Suicide)

বান্দ্রার ওই বিল্ডিংয়ের সাততলা থেকে ঝাঁপ দিয়ে মালাইকার বাবা আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। মালাইকার বাবা আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এখনও পর্যন্ত। কেন তিনি এমন পদক্ষেপ করলেন, তাও স্পষ্ট ভাবে জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। (Bollywood Updates)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে যখন এই চরম পদক্ষেপ করেন মালাইকার বাবা, নায়িকা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে ছুটে আসেন সকলে। এসে পৌঁছন আরবাজও। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিমও। বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গতকালই বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ছিল। আর আজই চরম পদক্ষেপ করলেন মালাইকার বাবা।

মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন মালাইকার বাবা। মালাইকার যখন ১১ বছর বয়স, সেই সময় বিবাহবিচ্ছেদ ঘটে তাঁর মা ও বাবার। মা জয়েশের সঙ্গেই থাকতেন মালাইকা এবং তাঁর বোন অমৃতা। একটি সাক্ষাৎকারে নিজেকে মায়ের ঘনিষ্ঠ বলেই জানিয়েছিলেন মালাইকা। তবে বাবার সঙ্গেও সম্পর্ক সহজ হয়ে গিয়েছে বলে জানান। আরবাজের সঙ্গে দাম্পত্য যখন টিকেছিল, সেই সময় একসঙ্গে প্রায়শই দেখা যেত তাঁদের। এদিনও মালাইকার বাবা আত্মঘাতী হয়েছেন জেনে সবার আগে ছুটে যান আরবাজ। পুলিশের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে।

শৈশব নিয়ে কথা বলতে গিয়ে এর আগে মালাইকা জানিয়েছিলেন, সবকিছু মসৃণ না হলেও, ছোটবেলা ভালই কেটেছে তাঁর। ঝড়ঝাপটাও এসেছে জীবনে। কিন্তু কঠিন সময় অনেক কিছু শিখিয়ে গিয়েছে তাঁকে। মা-বাবার বিচ্ছেদের পর মায়ের সঙ্গে থাকার দরুণ, মায়ের লড়াই খুব কাছ থেকে দেখেছেন বলে জানান মালাইকা। তিনি জানান, মাকে দেখেই স্বাবলম্বী হওয়ার শিক্ষা পান। ব্যক্তি স্বাধীনতা নিয়ে অত্যন্ত সচেতন তিনি। নিজের জীবন, নিজের মতো করে কাটাতে পছন্দ করেন। কারও অঙ্গুলিহেলনে চলেন না।

আরও পড়ুন: Shilajit on RG Kar Issue: বাবা মারা যাওয়ার পরেও শো করেছি, তিলোত্তমার ক্ষেত্রে পারিনি: শিলাজিৎ

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget