এক্সপ্লোর

Manabjamin: সৃজিত-শ্রীজাত মতভেদ? 'মানবজমিন'-এ থাকছেন না 'ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়'?

'জুলফিকর' ছবির উলটপূরাণের কথা ঘোষণা হয়েছিল আগেই। এবার পরিচালকের আসনে থাকবেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আর ক্যামেরার সামনে থাকবেন সৃজিত মুখোপাধ্যায়

কলকাতা: 'জুলফিকর' ছবির উলটপূরাণের কথা ঘোষণা হয়েছিল আগেই। এবার পরিচালকের আসনে থাকবেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato) আর ক্যামেরার সামনে থাকবেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। ২৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল 'মানবজমিন'-এর। কিন্তু তার আগেই চিত্রনাট্য থেকে সরছেন সৃজিত?

দুই পরিচালকের ঘনিষ্ঠ মহলে কথা বলে জানা গেল, চিত্রনাট্য নিয়ে নাকি সামান্য মতবিরোধ হয়েছে দুই পরিচালকের। চিত্রনাট্যের কিছু অংশ নাকি বদলাতে বলেছিলেন সৃজিত। তাতে শ্রীজাত রাজি না হওয়াতেই শ্যুটিং থেকে সরে দাঁড়াতে চাইছেন সৃজিত। তবে এও শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনও সিদ্ধান্ত। ২৫ তারিখের আগে দুই পরিচালকের মধ্যে বরফ গললে যথারীতি শুরু হবে শ্যুটিং। এও শোনা যাচ্ছে, যদি সৃজিত একান্তই সরে দাঁড়ান, তাহলে তাঁর বদলে অভিনয় করবেন অন্য অভিনেতা। তবে শ্যুটিং পিছোনোর পরিকল্পনা নেই বলেই শোনা যাচ্ছে।

আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে রানা সরকার প্রযোজিত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'মানবজমিন'। ছবির মুখ্য চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার ও পরাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: দেব ছবি আঁকবেন, ফাঁকা করা হয়েছিল গোটা পাহাড়

আজ সোশ্যাল মিডিয়ায় রানা সরকারের পোস্টের পরেই শুরু হয়েছিল জল্পনা। তবে সেই পোস্টে মজার ছলে মন্তব্য করতে দেখা সৃজিত আর শ্রীজাতকে।

পরিচালক হিসাবে এটা প্রথম কাজ শ্রীজাতর। এবিপি লাইভকে লেখক এর আগেই বলেছিলেন, 'পড়াশোনা ও আগের কাজের সূত্রে রুপোলি পর্দার জগৎটা কিছুটা হলেও আমার চেনা। তবে দিন দিন প্রযুক্তি বদলাচ্ছে, আরও উন্নতি হচ্ছে। তবে একজন পরিচালকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি নিয়ে নিজের মনে স্পষ্ট একটা ধারণা থাকা। আমি কী চাইছি সেটা যদি আমার মনে স্পষ্ট ধারণা থাকে তাহলে আমি দর্শকের সামনে সেটা সঠিকভাবে তুলে ধরতে পারব।' 'মানবজমিন' -এর শ্যুটিং-এর সিংহভাগই হচ্ছে কলকাতায়।

'মানবজমিন' নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। এবিপি লাইভকে তিনি বলছেন, 'আমার যে ক'টা ছবির কাজ চলছে প্রত্যেকটাই একটা আরেকটার থেকে ভীষণ আলাদা। দর্শকদের সামনে নতুন আর আকষর্ণীয় বিষয় না তুলে ধরতে পারলে তাঁরা হলমুখী হবেন কেন?' মানবজমিন সহ অন্যান্য সমস্ত ছবিই হলে মুক্তি পাবে বলেও জানান তিনি।

">

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

West Bengal News: সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
Big Boss Bangla: 'মেয়ে কফি ভালবাসে, সেটা নিয়েও লড়াই করতে হচ্ছে', বিগ বস দেখে সোহিনীকে নিয়ে আবেগপ্রবণ মা নন্দিনী
'মেয়ে কফি ভালবাসে, সেটা নিয়েও লড়াই করতে হচ্ছে', বিগ বস দেখে সোহিনীকে নিয়ে আবেগপ্রবণ মা নন্দিনী
Anirban-Rudranil: 'সনাতনী' বিরোধিতা পেরিয়ে, পর্দা ভাগ করবেন অনির্বাণ-রুদ্রনীল! কী বলছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়?
'সনাতনী' বিরোধিতা পেরিয়ে, পর্দা ভাগ করবেন অনির্বাণ-রুদ্রনীল! কী বলছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়?
Kaushik Ganguly: কৌশিকের নতুন ছবিতে চূর্ণী, অনির্বাণ, রুদ্রনীল, পুজোর পরেই শ্যুটিং শুরু
কৌশিকের নতুন ছবিতে চূর্ণী, অনির্বাণ, রুদ্রনীল, পুজোর পরেই শ্যুটিং শুরু

ভিডিও

Debjit on ECI | 'ব্যাক্তি জ্ঞানেশ কুমার নয়, নির্বাচন কমিশনের কাছে আমরা কৃতজ্ঞ', বললেন দেবজিৎ সরকার
Sukanta Majumdar :
Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget