এক্সপ্লোর

Manali-Parambrata: মানালির ক্রাশ ছিলেন পরমব্রত! প্রেমের বার্তা পৌঁছে দিতে কী করতেন অভিনেত্রী?

Manali Dey-Parambrata Chatterjee: 'দাদাগিরি'-র মঞ্চে, সৌরভের প্রশ্নের মুখে মানালি জানান, এখন দাদা বলে মনে করলেও, ছোটবেলায় নাকি তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন পরমব্রতর অভিনয় দেখে

কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তাঁর অনুরাগীদের তালিকাটা নিছক কম লম্বা নয়। কিন্তু অনেকেই জানেন না, সেই তালিকায় এক্কেবারে ওপরের দিকে নাম ছিল এক অভিনেত্রীর! তিনি মানালি দে (Manali Dey)। পরিচয় গোপন করে তিনি নাকি ফোন করতে পরমব্রত চট্টোপাধ্যায়কে! সাড়া নিয়েছিলেন নায়ক?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র সঞ্চালনায় 'দাদাগিরি'-র মঞ্চে, বিভিন্ন সিজনে উঠে এসে কতই না অজানা গল্প। শুধু সাধারণ মানুষেরা নন, বিভিন্ন সিনেমা বা ধারাবাহিকের প্রচারে, অথবা বিশেষ এপিসোডে 'দাদাগিরি'-র মঞ্চে অতিথি হয়ে আসেন টলিউড বিভিন্ন তারকারা। সদ্য ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। সেখানে অভিনেত্রী মানালি দে অকপটে স্বীকার করে নিয়েছেন যে তাঁর ছোটবেলার ক্রাশ ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। মজার কথা হল, সেই মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং পরমব্রতও। সামনে থেকেই শোনেন তিনি সেই গল্প। 

'দাদাগিরি'-র মঞ্চে, সৌরভের প্রশ্নের মুখে মানালি জানান, এখন দাদা বলে মনে করলেও, ছোটবেলায় নাকি তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন পরমব্রতর অভিনয় দেখে। কিশোরি মানালি মনে করতেন, পরমব্রতই তাঁর ক্রাশ। তখনও মোবাইল আসেনি এমন হাতে হাতে। ল্যান্ডফোনের যুগ। টেলিফোন ডিরেক্টরি থেকে নম্বর খুঁজে বের করে মানালি একাধিকবার নাকি ফোন করতেন পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে অধিকাংশ সময়েই নাকি ফোন তুলতেন না নায়ক। তখনও মানালি অভিনয়ে পা রাখেননি। পড়াশোনা করছেন। ফলে আলাপই ছিল না পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। একবারই নাকি মানালির ফোন তুলেছিলেন পরমব্রত। তারপরে পরিচয় পেয়ে, 'ব্যস্ত আছি, পরে কথা বলছি' বলে রেখে দিয়েছিলেন। পরের দিকে, মানালি এতটাই ফোন করতেন যে তাঁর নম্বর চিনে গিয়েছিলেন পরমব্রত। ফলে সেই চেনা নম্বর দেখলে নাকি ফোনই তুলতেন না। 

মঞ্চে পরমব্রত এই গল্প শুনে জানান, তাঁর এসব কিছুই মনে নেই। আর দাদা? সৌরভ গঙ্গোপাধ্যায়? তিনি মানালির এই গল্প শুনে বলেন, সেই যুগে তিনিও নাকি এমন ব্ল্যাঙ্ক কল করেছেন অনেক। সবাই প্রশ্ন করেন কাকে ব্ল্যাঙ্ক কল করতে দাদা? হেসে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান সৌরভ। 

আরও পড়ুন: Deepika Padukone: দীপিকার লেখা ছোট্ট এই কথাটাই বদলে দিতে পারে আপনার জীবন-দর্শন!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget