এক্সপ্লোর

Killer Soup Trailer: মনোজের কোন অপরাধের সঙ্গী হলেন কঙ্কনা সেনশর্মা ? 'কিলার স্যুপ'-এর রহস্য কী

'Killer Soup' in Netflix: বুধবার মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ 'কিলার স্যুপ'-এর ট্রেলর। মুখ্য ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেনশর্মাকে। আগামী ১১ জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজটি।

নয়াদিল্লি: স্বাতী শেট্টি আর উমেশের কাহিনি। সেরা রাঁধুনি হতে চান স্বাতী। তাঁর স্বামীকে তিনি পছন্দ করেন না আর তাই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আশায় প্রেমিক উমেশের সঙ্গে পরিকল্পনা করেন তিনি। আর তার পরেই উমেশ আর স্বাতীর জীবনে ঘটে যায় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। এভাবেই পরতে পরতে এগিয়ে চলেছে রহস্যে মোড়া এই কাহিনি। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ 'কিলার স্যুপ'-এর (Killer Soup) ট্রেলার এই কাহিনিরই আভাস দেয়। কোন অপরাধের বৃত্তে ঢুকে পরেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) আর কঙ্কনা সেনশর্মা (Konkona Sen Sharma)?  

বুধবার মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ 'কিলার স্যুপ'-এর ট্রেলার। মুখ্য ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেনশর্মাকে। আগামী ১১ জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজটি। এই সিরিজটি পরিচালনা করেছেন 'সোনচিড়িয়া' (Sonchiriya) খ্যাত অভিষেক চৌবে (Abhishek Chaubey)। সিনেমার পাশাপাশি ওটিটিতে সমানতালে কাজ করে চলেছেন মনোজ বাজপেয়ী।

ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কঙ্কনা একজন শেফ হতে চান। তিনি চান তাঁর স্যুপের স্বাদ সবাই নিক। সিরিজের গল্প একটি কাল্পনিক শহর, 'মৈনপুর'কে ঘিরে। ট্রেলারটি শুরু হয় আহত মনোজ বাজপেয়ীর একটি দৃশ্য দিয়ে। 'তু হি রে' গাইছেন মনোজ। সিরিজে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। কঙ্কনা সেনশর্মার স্বামী প্রভাকর এবং তাঁরই প্রেমিক উমেশের ভূমিকায় একাই একশো মনোজ বাজপেয়ী। কঙ্কনা ও তাঁর প্রেমিক কি আদৌ প্রভাকরকে সরাতে পারবে ? নাকি গল্পের শেষে বিরাট কিছু মোচড় অপেক্ষা করে আছে ?

সিরিজের ব্যাপারে কথা বলতে গিয়ে মনোজ জানান যে, এই প্রথম তিনি তাঁর অভিনয়জীবনে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। দুটি চরিত্রই দুজনের থেকে একদম আলাদা। অন্যদিকে কঙ্কনা সেন শর্মা জানান, স্বাতী শেট্টির চরিত্রে অভিনয় করা তাঁর কাছে একটি অনন্য অভিজ্ঞতা ছিল। এই সিরিজে কাজ করে খুবই আনন্দিত কঙ্কনা। সিরিজের প্রত্যেকটি মুহূর্তে রয়েছে রোমাঞ্চ যা দর্শকদের ভাবিয়ে তুলবেই। কঙ্কনা এও বলেন যে তিনি দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন।

মনোজ বাজপেয়ী ও কঙ্কনা সেনশর্মা ছাড়াও এই সিরিজে রয়েছেন নাসের (Nasser), মোহনলাল (Mohanlal), সায়াজী শিণ্ডে (Sayaji Shinde) সহ আরও কলাকুশলীরা। ছবিটি প্রযোজনা করছেন হানি ত্রেহান এবং চেতনা কৌশিক।    

আরও পড়ুন: Shreyas Talpade: 'আমি তো মরেই গিয়েছিলাম, এ যেন দ্বিতীয় জীবন !', সুস্থ হওয়ার পরে কী জানালেন শ্রেয়স ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget