এক্সপ্লোর

Shreyas Talpade: 'আমি তো মরেই গিয়েছিলাম, এ যেন দ্বিতীয় জীবন !', সুস্থ হওয়ার পরে কী জানালেন শ্রেয়স ?

Shreyas Talpade: শ্রেয়স তলপড়ে এদিন জানান যে ডাক্তারি পরিভাষায় তিনি একপ্রকার মৃতই ছিলেন। এটা যেন তাঁর দ্বিতীয় জীবন। তাঁর জীবন বাঁচানোর জন্য সকলকে কৃতজ্ঞতা জানান শ্রেয়স তলপড়ে।

নয়াদিল্লি:  কিছুদিন আগেই গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। তারপর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, সুস্থ হয়ে ২০ ডিসেম্বর বাড়ি ফেরেন শ্রেয়স। তাঁর স্ত্রী দীপ্তি ইনস্টাগ্রামে শ্রেয়সের সুস্থতার খবর সকলকে জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন। এবার সুস্থ হওয়ার পর প্রথম মুখ খুললেন শ্রেয়স তলপড়ে। জানালেন, স্বাস্থ্যকে অবহেলা করা মোটেই উচিত নয়।

এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, 'আমি এর আগে কখনও হাসপাতালে ভর্তি হইনি। একটু ফ্রাকচারের জন্যেও না। জীবনে এই প্রথম হাসপাতালে ভর্তি হতে হল আমাকে। এই অভিজ্ঞতা প্রথম হল। তাই নিজের স্বাস্থ্যকে কখনই অবহেলা করবেন না। জান হ্যায় তো জাহান হ্যায়। আর এই ধরনের অভিজ্ঞতা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই আমূল বদলে দেবে'।

শ্রেয়স (Shreyas Talpade) আরও জানান, 'বিগত ২৮ বছর ধরে আমি নিজের কেরিয়ারের প্রতি মন দিয়েছিলাম। আর এতটাই ডুবে ছিলাম যে নিজের শরীরের দিকে খেয়াল করার সুযোগ হয়নি। আমরা আমাদের পরিবারকে টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নিয়েছি। ভেবেছি হাতে অনেক সময় আছে। আমরা কঠোর পরিশ্রম করে যাই, কিন্তু জীবনই যদি না থাকে তাহলে তার কী মানে? বেশ কিছুদিন ধরেই আমার আলস্য লাগছিল, ক্লান্তি বোধ হচ্ছিল। তারপরেও আমি কাজ চালিয়ে গিয়েছি। চেক আপে কোলস্টেরল ধরা পড়ে। আমার পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে, ফলে সেই কারণে আগাম চিকিৎসাও শুরু হয়েছিল।'

'ওম শান্তি ওম' খ্যাত অভিনেতা (Shreyas Talpade) এদিন জানান যে ডাক্তারি পরিভাষায় তিনি একপ্রকার মৃতই ছিলেন। এটা যেন তাঁর দ্বিতীয় জীবন। তাঁর জীবন বাঁচানোর জন্য যাঁরা যাঁরা সামান্য হলেও সাহায্য করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানান শ্রেয়স তলপড়ে।

'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শ্যুটিংয়ের কাজ চলছিল। সেই ছবিরই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং সেরে বাড়ি ফিরতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তাঁর হৃদযন্ত্র। তবে খুব শীঘ্রই তাঁকে ভর্তি করানো হয় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে সফলভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর।

সমাজমাধ্যমে কিছুদিন আগে শ্রেয়সের স্ত্রী দীপ্তি লেখেন, 'আপনাদের সকলকে স্বস্তির সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী এখন আগের থেকে অনেক ভালো আছেন। আর কয়েক দিন পরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারব। চিকিৎসক টিমের কাছে আমি কৃতজ্ঞ।' একইসঙ্গে শুভানুধ্যায়ীদের এই মর্মে ধন্যবাদ দেন তিনি, জানান কৃতজ্ঞতাও। সম্প্রতি কঙ্গনা রানাউতের পরিচালনায় 'ইমারজেন্সি' (Emergency) ছবিতে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রেয়স তলপড়েকে।

আরও পড়ুন: Ira Khan: আজ আমির খানের কান্নায় ভেঙে পড়ার দিন, কেন? নিজেই জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget