এক্সপ্লোর

Mimi Chakraborty: রাজনীতি ছেড়েও নিস্তার নেই! মিমির পোস্ট করা ভিডিওতেও তৃণমূলকে নিয়ে কটাক্ষ

Mimi Chakraborty News: মিমির হাতের ওপর যাতায়াত করছে একটি জোঁক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মিমি লিখেছেন, 'নো ক্যাপশন হিয়ার'

কলকাতা: তিনি ঘুরতে ভালবাসেন, স্বভাবও বেশ সাহসী। তা না হলে, যে জোঁক দেখে ভয় পায়, নুন দিয়ে মেরে ফেলতে চায়, সেই জোঁককেই নিজের হাতে তুলে নিয়ে ভিডিও করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)-র 'সাহসী' সেই ভিডিও দেখে অবাক সবাই। তিনি অবশ্য পাহাড়ি মেয়ে। কাজেই জঙ্গল তাঁর রক্তে। আর তাই, সোশ্যাল মিডিয়ায় জোঁক হাতে ছবি পোস্ট করলেন মিমি। 

কী রয়েছে সেই ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে, মিমির হাতের ওপর যাতায়াত করছে একটি জোঁক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মিমি লিখেছেন, 'নো ক্যাপশন হিয়ার'। মিমি পশুপ্রেমী, সম্ভবত তাইই তিনি নির্ভয়ে এই ভিডিওটি শ্যুট করেছেন নিজেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করতেই অনেকে মন্তব্য করেছেন, 'তুমি খুব সাহসী। আমি হলে চিৎকার করতাম'। অন্যদিকে এই ভিডিও-র কমেন্টবক্স ভরেছে কটাক্ষেও। জোঁকের স্বভাব রক্ত চুষে খাওয়া। অনেকেই লিখেছেন, 'এভাবেই আপনার দল লোকের রক্ত চুষে নিচ্ছে'। কেউ কেউ আবার লিখেছেন, 'পিসি ভাইপো এভাবেই রাজ্যের লোকের রক্ত চুষছে'। 

মিমি রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন আগেই। ইস্তফাপত্রও পাঠিয়ে দিয়েছিলেন তৃণমূলের দফতরে। এর আগে, এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে মিমি সিলমোহর দিয়েছিলেন তাঁর রাজনীতির ছাড়ার বিষয়ে। এই নিয়ে মিমি এবিপি লাইভকে বলেছিলেন, 'আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, আপাতত পড়াশোনাটাই ভাল করে করছি। আর তাই, রাজনীতি নিয়ে টিপস দেওয়ার জায়গাতেই আমি নেই।'

আপাতত ছবির কাজেই মন দিয়েছেন মিমি। সদ্য বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে তৈরি 'তুফান' ছবির প্রথম গান প্রকাশ্যে এসেছে। এই ছবিতেই মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির প্রথম গান 'লাগে উরা ধুরা'। শাকিব খানের (Shakib Khan) নায়িকা হিসেবে এই ছবিতে থাকবেন মিমি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

আরও পড়ুন: Solanki Roy: সিরিয়ালের মতো বস্তাপচা গল্প ওয়েব সিরিজে? বদল আনতে কী করলেন সোলাঙ্কি?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Kiran Mazumder: একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget