এক্সপ্লোর

Mini Official Trailer: মাসি-বোনঝি জুটির ভালবাসা থেকে খুনসুটি, প্রকাশ্যে 'মিনি'র ট্রেলার

মাসি-বোনঝির ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি নিয়ে পর্দায় আসতে চলেছে 'মিনি' (Mini)। ট্রেলারে (Mini Official Trailer) নজর কাড়লেন মিমি চক্রবর্তী। আর তাঁর সঙ্গে পাল্লা দিয়ে প্রশংসিত ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায়।

কলকাতা: অবশেষে প্রকাশ্যে এল 'মিনি' ছবির ট্রেলার (Mini Official Trailer)। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) এবার পর্দায় দেখা যেতে চলেছে একেবারে ভিন্ন চরিত্রে। এই ছবি আর পাঁচটা ছবির থেকে একেবারে আলাদা। মাসি-বোনঝির ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি নিয়ে পর্দায় আসতে চলেছে 'মিনি' (Mini)। ট্রেলারে নজর কাড়লেন মিমি চক্রবর্তী। আর তাঁর সঙ্গে পাল্লা দিয়ে প্রশংসিত ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায়। ছবিটি মুক্তি পাবে আগামী ৬ মে।

'মিনি'র ট্রেলারে নজর কাড়লেন মিমি চক্রবর্তী-

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মিনি' ছবির ট্রেলার পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। সঙ্গে লেখেন, 'আসছে মাসি- বোনঝি জুটি। সঙ্গে অনেকটা ভালোবাসা আর একটু খুনসুটি। প্রকাশ্যে 'মিনি'র অফিশিয়াল ট্রেলার। ছবি মুক্তি পাবে আগামী ৬ মে।' মাসি-বোনঝির সম্পর্কের নানা দিক দেখা যেতে চলেছে এই ছবিতে। তারই কিছু কিছু অংশ দিয়ে তৈরি এই ট্রেলার। যা দেখে ইতিমধ্যেই মাসি-বোনঝি অর্থাৎ মিমি চক্রবর্তী ও অয়ন্না চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকা। 'মিনি' ছবির ট্রেলার দেখে আর এক টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী কমেন্টে মিমি চক্রবর্তীর প্রশংসা করে লিখেছেন, 'খুব সুন্দর লাগছে।'

আরও পড়ুন - Will Smith Updates: উইল স্মিথের বিরুদ্ধে কড়া শাস্তির ঘোষণা অ্যাকাডেমির

'মিনি' ছবির প্রেক্ষাপট-

'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে। ছবিতে মিমি চক্রবর্তী ও অয়ন্না চট্টোপাধ্যায় ছাড়াও মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যাকে অভিনয় করতে দেখা যাবে। মৈনাক ভৌমিকের পরিচালনায়, স্মল টক আইডিয়াস ও এমকে মিডিয়ার প্রযোজনায় রাজ্যজুড়ে 'মিনি' মুক্তি পাবে ৬ মে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Kiran Mazumder: একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget