এক্সপ্লোর

Mir: 'গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর', কেন 'কষ্ট হচ্ছে' মীরের?

Mir Afsar Ali: সকাল সকাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট শেয়ার করে নিজের মনের কষ্টের কথা জানালেন। অবশ্যই একেবারে নিজস্ব কায়দায়।

কলকাতা: রেডিওর সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। আকাশবাণী থেকে রেডিও মির্চি, একাধিক জায়গায় কাজ করেছেন। পরবর্তীকালে ছোট পর্দায় সংবাদ পরিবেশক থেকে সঞ্চালক। কিংবা বড় পর্দায় মুখ্য চরিত্রে অভিনয়। সব মাধ্যমেই অত্যন্ত সাবলীল তিনি। হ্যাঁ। ঠিকই ধরেছেন। বলা হচ্ছে মীর আফসার আলির (Mir Afsar Ali) কথা। বা সকলের প্রিয় মীরের (Mir) কথা। আজ তাঁর মনটা বেশ খারাপ। সকাল সকাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট শেয়ার করে নিজের মনের কষ্টের কথা জানালেন। অবশ্যই একেবারে নিজস্ব কায়দায়। যা দেখে অনুরাগীরা তাঁর উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কিন্তু মীর তার এখনও জবাব দেননি।

মির্চি ছাড়লেন মীর?

এদিন মীর আফসার আলি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি আকাশবাণীতে তাঁর প্রথমদিনের। ছবি পোস্ট করে মীর লিখেছেন, '৬ অগাস্ট ১৯৯৪ থেকে ৩০ জুন ২০২২। বেতার তরঙ্গের জগতে সক্রিয় থাকা ২৭ বছর। এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের। ৬ই অগাস্ট ৯৪... টাইমস এফএম। আমায় শোনার জন্য সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ। তবে, মির্চি ছেড়েছি। রেডিও নয়। কষ্ট হচ্ছে। একটু ওই ৯৮.৩% মতন। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।' মীরের পোস্ট দেখে এটা আন্দাজ করা যাচ্ছে যে, তিনি মির্চি ছেড়েছেন। পোস্টে হাসির ইমোজি ব্যবহার করলেও মির্চির (Radio Mirchi) সঙ্গে মীরের এত বছরের সম্পর্ক শেষ হওয়ায় তাঁর যে কষ্টও হচ্ছে, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছে।

আরও পড়ুন - Ek Villain Returns: দিশার সঙ্গে 'এক ভিলেন রিটার্নস'-এ কাজের অভিজ্ঞতা কেমন? স্পষ্ট জানালেন জন

মীরের এই পোস্টের পর থেকে অনুরাগীরা তাঁকে একাধিক প্রশ্ন করেছেন যে, তাঁর গলায় 'সান ডে সাসপেন্স' কি আর শোনা যাবে না? কোনও নেট নাগরিক লিখেছেন, 'মীর ছাড়া মির্চি... ভাবাই যায় না।' কেউ আবার লিখেছেন, 'মীর আপনি কি সান ডে সাসপেন্স করবেন না?' যদিও এর কোনও প্রশ্নেরই উত্তর মীর দেননি এখনও পর্যন্ত। প্রসঙ্গত, প্রতি রবিবার রেডিও মির্চিতে মীরের উল্লেখযোগ্য অনুষ্ঠান 'সান ডে সাসপেন্স'। লক্ষ লক্ষ মানুষ সেই অনুষ্ঠানের অনুরাগী। তাই স্বাভাবিকভাবেই মীরের মির্চি ছাড়ার পোস্টের পরই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে সান ডে সাসপেন্সকে কেন্দ্র করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget