এক্সপ্লোর

Indian web series: 'মির্জাপুর' থেকে শুরু করে 'হীরামান্ডি', সিনেপ্রেমীদের জন্য় অপেক্ষা করছে একাধিক সিরিজ

Most awaited Indian web series: সিনেপ্রেমীদের জন্য় অপেক্ষা করছে একঝাঁক নতুন সিরিজ। সেগুলো কী কী, আজ নজর রাখব সেদিকেই।

কলকাতা: ২০২৩-র প্রথম ছয় মাসে দর্শক পেয়েছে একের পর এক হিট ওয়েব সিরিজ। যার মধ্য়ে অন্য়তম, 'ফারজি','স্কুপ','অসুর সিজন ২', 'লাস্ট স্টোরিজ সিরিজ সিজন ২'-মত জনপ্রিয় শো। তবে এখানেই শেষ নয়, বছরের বাকি সময়টাতেও আসতে চলেছে বেশ কিছু ইন্টারেস্টিং প্রোযেক্ট। 

'দ্য ট্রায়াল'

আগামীকাল অর্থাৎ ১৪ জুলাই মুক্তি পাচ্ছে কাজল ও যিশু সেনগুপ্ত অভিনীত সিরিজ 'দ্য ট্রায়াল'।  এই সিরিজে কাজলের চরিত্রের নাম নয়নিকা। ট্রেলার মুক্তি পাওয়ার পরই টানটান এই কোর্টরুম ড্রামা নিয়ে সিনেপ্রেমীদের মধ্য়ে বাড়ছে উন্মাদনার পারদ। কাজল ও যিশুর পাশাপাশি এই সিরিজে দেখা যাবে শীবা চাড্ডা,  আলি খান, কুব্রা সাইত এবং গৌরব পান্ডের মত অভিনেতাদের। ডিজনি হটস্টারে দেখতে পাওয়া যাবে এই সিরিজটি।

আরও পড়ুন...

সারাদিন অভুক্ত, শরীরের পক্ষে ক্ষতিকারক না লাভদায়ক ?

সিদ্ধার্থের 'ভারতীয় পুলিশ বাহিনী'-তে কাজলের 'দ্য ট্রায়াল': 2023 সালের দ্বিতীয়ার্ধে সর্বাধিক প্রতীক্ষিত ভারতীয় ওয়েব সিরিজ

ইন্ডিয়ান পুলিশ ফোর্স

'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজটি মুক্তি পারে অ্য়ামাজনে। এই সিরিজে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। রোহিত শেট্টি পরিচালিত এই সিরিজে দেখতে পাওয়া যাবে বিবেক ওবেরয় এবং শিল্পা শেঠি কুন্দ্রাও। চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে সিরিজটি।

মির্জাপুর সিজন ৩

'মির্জাপুর' দর্শকের কাছে অন্য়তম চর্চিত সিরিজ। এবছরই মুক্তি পাবে 'মির্জাপুর সিজন ৩'। বলিউডসূত্রে খবর অনুযায়ী এই নতুন সিজন হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর। এই সিরিজেও দেখা মিলতে চলেছে আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী এবং বিজয় ভার্মাকে। অ্য়ামাজন প্রাইমেই মুক্তি পাবে এই সিরিজ।

হীরামান্ডি

'হীরামান্ডি'র হাত ধরে ওয়েব সিরিজে হাতখড়ি করছেন বলিউডের খ্য়াতনামা পরিচালক সঞ্জয়লীলা বনশালি। সিরিজটি ১৯৪০-এর দশকের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমির ওপর। সেইসময় গণিকাদের জীবনের গল্প উঠে আসছে এই সিরিজে।  সিরিজটিতে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল এবং সানজিদা শেখের মত অভিনেতারা রয়েছেন। এই সিরিজটিতে দেখা যাবে  নেটফ্লিক্সে।

গানস এন্ড গুলাব

নাম শুনেই বোঝা যাচ্ছে এই গল্প অপরাধ জগত ও প্রেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বলিউডসূত্রে খবর অনুযায়ী এই সিরিজে থাকবে নব্বই দশকের রোম্য়ান্সের ছোঁয়া। তবে এই সিরিজ মূলর ক্রাইম থ্রিলার। 'ফ্য়ামিলি ম্য়ান' খ্য়াত পরিচালক রাজ ও ডিকে এই সিরিজটির পরিচালনা করেছেন। এই সিরিজে মুখ্য় চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও ও দুলকর সলমনকে। নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজটি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget