এক্সপ্লোর

Mithun Chakraborty Exclusive: প্রথমে অফার ফিরিয়েছিলেন, পরে 'কাবুলিওয়ালা'-র চরিত্রে অডিশন দিয়ে সুযোগ পান মিঠুন!

Mithun Chakraborty Exclusive Interview: 'আমায় এত ভালবাসত, যেখানেই শ্যুটিং করি না কেন, আমার জন্য একটা ছোট্ট কৌটোয় কখনও পাঁঠার মাংস, কখনও মুরগীর মাংস নিয়ে হাজির হয়ে যেত'

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: বাংলায় আগামীকাল মুক্তি পাবে তাঁর ছবি.. কিন্তু তিনি বসে রয়েছেন সুদূর আলাস্কায়। যে গল্পের সঙ্গে মিলে মিশে রয়েছে রবি ঠাকুর, সেই ছবিকে পর্দায় ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। শুধু কি তাই.. স্বর্ণযুগে যে ছবিগুলি দর্শকদের মনে চিরকালের জন্য জায়গায় করে নিয়েছে, তারমধ্যে অন্যতম হল এই ছবি। 'কাবুলিওয়ালা' (Kabuliwala)। সেই সিনেমাকেই ফের বড়পর্দায় ফিরিয়ে আনছেন সুমন ঘোষ (Suman Ghosh)। আর সেই ছবিতে যিনি 'কাবুলিওয়ালা', তিনি একসময় রাজত্ব করেছেন টলিউড থেকে শুরু করে বলিউডে। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর কাছে প্রথম ছবির অফার আসা থেকে শুরু করে কাবুলিওয়ালাকে পর্দায় ফুটিয়ে তোলা... এবিপি লাইভকে (ABP Live) আলাস্কায় বসে জুম কলের ওপার থেকে, এর সন্ধেয় নিজের কাবুলিওয়ালার গল্প শোনালেন মিঠুন।

যে ছবি দেখার জন্য কার্যত অপেক্ষা করছে বাঙালি, সেই অফার নাকি প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন মিঠুন! কেন? অভিনেতা বলছেন, 'আমার কাছে প্রথম যখন সুমন কাবুলিওয়ালা হওয়ার অফার নিয়ে আসে, আমি ফিরিয়ে দিই। কারণ আমার মনে হয়েছিল, দুজন এমন অভিনেতা 'কাবুলিওয়ালা'-তে অভিনয় করছেন, তাঁরা চিরবন্দিত। আমার কিছু ভুল হয়ে গেলেই মুশকিল। সেইসব ভেবেই প্রথমে অফার ফিরিয়ে দিয়েছিলাম। তার কিছুদিন পরে সুমন আবার ফিরে এল, বলল, 'দাদা আপনাকে ছাড়া কাবুলিওয়ালা করব না।' তখন আমি বললাম, যদি করি, তাহলে এই 'কাবুলিওয়ালা' অন্যরকম হবে।' 

স্মৃতিতে ডুবে মিঠুন বলে চললেন,  'আমার এক বন্ধু ছিল, জামালুদ্দিন খান। ও ছিল আফগানি, পাঠান। ওই আমায় খাবার রান্না করা শিখিয়েছিল। আমায় এত ভালবাসত, যেখানেই শ্যুটিং করি না কেন, আমার জন্য একটা ছোট্ট কৌটোয় কখনও পাঁঠার মাংস, কখনও মুরগীর মাংস নিয়ে হাজির হয়ে যেত। আর দূর থেকে বসে বসে দেখত ওই কৌটোর খাবারটা আমি একা খাই কি না। অন্য কাউকে দিতে দিত না ও। আর সবসময় বলত, 'ম্যায় আল্লাহ সে দোয়া করতা হুঁ, মেরে মাটন কো তু নম্বর ওয়ান বানা দে' (আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মিঠুনকে তুমি সেরা তৈরি করে দাও)। ও মিঠুন বলতে পারত না, মাটন বলত। আমি সবসময় প্রযোজকদের বলে রাখতাম, যদি ও আমার আগে চলে আসে, তাহলে ওকে ভাল জায়গায় বসাবেন। আমার খুব কাছের বন্ধু ও। সেই জামালের শ্বাসকষ্টের সমস্যা ছিল। ওর মতো করে কথা বলতে চেষ্টা করলাম। তারপরে অডিশন দিলাম পরিচালক আর প্রযোজকের কাছে। আমার সংলাপ বলার ধরন শুনে ওরা বলল, 'এই আমাদের কাবুলিওয়ালা'। এমনটাই চাই আমাদের।'

আরও পড়ুন: Dev Exclusive: প্রথম সারির অভিনেতারা যদি ভয় পেয়ে পালাই, বাংলা ছবি কোনওদিন দাঁড়াতে পারবে না: দেব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget