এক্সপ্লোর

Monali Thakur: 'এই পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করব?' লাইফ সাপোর্টে মা, বড় সিদ্ধান্ত নিলেন মোনালি ঠাকুর

Monali Thakur Mother: নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি স্টোরি শেয়ার করেন 'মোহ মোহ কে ধাগে' গায়িকা। মায়ের কোলে ছোট্ট মোনালি। তাঁর সঙ্গে একটি নাতিদীর্ঘ আবেগঘন খোলা চিঠি।

কলকাতা: চোখেমুখে আতঙ্ক, হতাশা, উদ্বেগ, দুঃখের ছাপ। মা যখন গুরুতর অসুস্থ, আর তাঁর স্বাস্থ্য নিয়ে নিতে হয় কঠিন সিদ্ধান্ত, তখন যে কোনও সন্তানেরই দিশেহারা অবস্থা হওয়া স্বাভাবিক। তেমনই অবস্থা গায়িকা মোনালি ঠাকুরের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছোটবেলার একটি ছবি, লিখলেন আবেগঘন বার্তা। চোখের জলে ভাসল অনুরাগীরা।

গুরুতর অসুস্থ মোনালির মা, লিখলেন আবেগঘন বার্তা

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি স্টোরি শেয়ার করেন 'মোহ মোহ কে ধাগে' গায়িকা। মায়ের কোলে ছোট্ট মোনালি। তাঁর সঙ্গে একটি নাতিদীর্ঘ খোলা চিঠি। প্রত্যেক ছত্রে তাঁর কষ্ট স্পষ্ট। কী লিখলেন তিনি?

এদিন ছোটবেলার ছবি পোস্ট করে মোনালি লেখেন, 'এই পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করব মা... এই একাকীত্ব... এই যন্ত্রণা। তিনি চেষ্টা করেছিলেন... বা হয়তো না... কিন্তু এবার সময় এসে গিয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে... এবং তৈরি হতে হবে... কেন এই ধরনের যন্ত্রণা ও অসহায়তার সঙ্গে লড়াই করার জন্য আমাদের শিক্ষা দেওয়া হয় না... কেন কোনও কিছুতেই সাহায্য হচ্ছে না... কোথা থেকে শুরু করব... কী করব আমি... আমার মাকে শান্তি দাও ঈশ্বর... এবং আমাকে সাহায্য করো... এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কীভাবে কল্পনা করব... আর নিজেকে ঠিক রাখতে পারছি না... ভেঙে পড়েছি... কী করি... আমার শিকড়, আমার অস্তিত্ব... আমার সবকিছু...।'


Monali Thakur: 'এই পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করব?' লাইফ সাপোর্টে মা, বড় সিদ্ধান্ত নিলেন মোনালি ঠাকুর

আরও পড়ুন: Cannes Film Festival: 'কান ফিল্ম মার্কেট'-এ পার্বতী বাউলের জীবন দ্বারা অনুপ্রাণিত ভারতীয় পরিচালক সৌম্যজিতের 'জয়গুরু'

প্রসঙ্গত, করোনাকালে বাবা, প্রথিতযশা গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোনালি ও মেহুলি, দুই বোনকে তখন আঁকড়ে সামলেছিলেন মা। সেই সময়েও এক আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন মোনালি। 'ফাদার্স ডে'তেও পোস্ট করেছিলেন পুরনো ছবি ভিডিওর একটি কোলাজ।                 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monali Thakur (@monalithakur03)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget