এক্সপ্লোর

চিলেকোঠার ঘরে শুয়ে সারা রাত কাচ ভাঙার শব্দ! ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল উপলের

চিলেকোঠার ঘরে একা শুয়ে ভুতের গল্পের বই পড়ছিলেন উপল। খোলা জানলা দিয়ে গোটা ছাদটা দেখা যাচ্ছে। রাত বাড়ছে, ভয়ও করছে একটু একটু। হঠাৎ ঝনঝন করে শব্দ।

কলকাতা: সালটা সম্ভবত ১৯৭৯। চিলেকোঠার ঘরে একা শুয়ে ভুতের গল্পের বই পড়ছিলেন উপল। খোলা জানলা দিয়ে গোটা ছাদটা দেখা যাচ্ছে। রাত বাড়ছে, ভয়ও করছে একটু একটু। হঠাৎ ঝনঝন করে শব্দ। চমকে উঠলেন উপল! ছাদে বেরোবেন না ভাবতে ভাবতেই আবার শব্দ! তারপর? নতুন ছবি 'তরুলতার ভূত' -এর ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠানে এসে ছোটবেলার ভৌতিক অভিজ্ঞতার কথা শোনালেন সঙ্গীতশিল্পী উপল সেনগুপ্ত।

পরিচালনায় পা রাখছেন দেব রায়। তাঁর প্রথম ছবি 'তরুলতার ভূত'-এর মুখ্য ভূমিকায় রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা ও বাসবদত্তা চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন উপল সেনগুপ্ত। সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে ছোটবেলার গল্প শোনালেন তিনি। রাতে চিলেকোঠার ঘরে একা বই পড়তে পড়তে সারারাত বার বার কাচ ভাঙার শব্দ শুনেছিলেন উপল। পরেরদিন সকালে উঠে উদ্ধার হয়েছিল রহস্য। উপল বলছেন, 'সারারাত ঘরের বাইরে কাচ ভাঙার শব্দ পেয়ে সেই রাতটা ভয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে যাবার সাহস করিনি। আমার বাড়ি সল্টলেকে। সেইসময় সেখানে খুব কম জনবসতি ছিল। পরেরদিন সকালে উঠে দেখলাম, আমার জানলা একটা কাচ ভাঙা ছিল। হাওয়ায় সেই কাচের টুকরোগুলো নিচে রাখা টিনের ওপর পড়ছিল। আর তাতেই এই শব্দ। আমি কিন্তু বেশ হতাশ হয়েছিলাম যে ব্যাপারটা ভৌতিক কিছু নয়। একটু ভুতুড়ে কিছুর সন্ধান পেলে মন্দ হত না।'

'তরুলতার ভূত' -এর সঙ্গীত পরিচালনার কাজ করে খুশি উপল। বললেন, 'এই প্রথম একটা ছবিতে কাজ করলাম, সেখানে একবারের জন্যও কোনও গান বদলাতে হয়নি। পরিচালক থেকে শুরু করে যাঁরা গান লিখেছেন সবাই আমার বন্ধু। প্রত্যেকে পরিষ্কার ছিলেন ছবির কোন কোন দৃশ্যে কেমন গান প্রয়োজন। তাই সবকিছু খুব সহজেই করে ফেলা গেল। বরং সব শেষ হয়ে যাওয়ার পর আমি নিজের সন্তুষ্টির জন্য কিছু কিছু জায়গা পরিবর্তন করেছি। তাতেও বাধা দেননি দেবুদা।'

দর্শকদের ভালো লাগবে তরুলতার ভূত, কারণ সেখানে গল্প আছে, গান আছে, রহস্যও আছে। করোনা পরিস্থিতিতে এই ছবিতে দেখতে হলে আসবেন মানুষ, আশাবাদী উপল।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget