এক্সপ্লোর

Narayan Debnath Passes Away: নারায়ণ দেবনাথের নিষ্ঠার কোনও তুলনা নেই: শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Narayan Debnath Passes Away: 'আমার সঙ্গে ওঁর ব্যক্তিগত পরিচয় ছিল। তবে উনি কখনওই বেশি কথা বলতেন না। খুব বিনয়ী মানুষ ছিলেন।'

কলকাতা: মোবাইল, ট্যাবলেট, কম্পিউটারের এই সময়েও বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে ‘বাঁটুল দি গ্রেট’৷ ‘হাঁদা ভোঁদা’ বা ‘নন্টে ফন্টে’র দুষ্টুমিতে হেসে লুটোপুটি খায় আবাল-বৃদ্ধ-বণিতা৷ সেই হাসিকেই কান্নায় বদলে দিলেন স্রষ্টা স্বয়ং। প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ (Narayan Debnath passes away)।

নারায়ণ দেবনাথের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের (Shirshendu Mukhopadhyay)। নারায়ণ দেবনাথের স্মৃতিচারণা করে বলেন, 'আমার সঙ্গে ওঁর ব্যক্তিগত পরিচয় ছিল। তবে উনি কখনওই বেশি কথা বলতেন না। খুব বিনয়ী মানুষ ছিলেন। নিজের কথা প্রায় বলতেনই না। আমার সঙ্গে বেশ কয়েকবার তাঁর দেখা হয়েছে। তবে কখনওই যে খুব আড্ডার পরিবেশ তৈরি হয়েছিল এমন নয়। ওই যে বললাম, একটু লাজুক মানুষ ছিলেন, কুণ্ঠা ছিল কথা বলায়।'

নারায়ণ দেবনাথের কাজের জায়গা সম্পর্কে তিনি বলেন, 'তাঁর কৃতিত্বের জায়গা সম্পর্কে আমি অবহিত এই কারণেই যে বাংলায় এই ধরণের কাজ খুব কম হয়েছে। নারায়ণ দেবনাথ দীর্ঘদিন ধরে একনিষ্ঠভাবে এই মাধ্যমটিতে কাজ করে গেছেন। ৯৬ বছর বয়সে প্রয়াত হওয়ার কিছুদিন আগে একটু অসুস্থ হয়েছিলেন। রাত পর্যন্ত তিনি কাজ করেছেন। এটিই একটি অসাধারণ ব্যাপার। দীর্ঘদিন ধরে একটাই মাধ্যমে তিনি কাজ করে গেছেন। তাঁর 'হাঁদা ভোঁদা', তাঁর 'বাঁটুল দি গ্রেট' তো বলতে গেলে প্রায় কিংবদন্তির মতো হয়ে গেছে, এত জনপ্রিয়তা পেয়েছেন। সব মিলিয়ে তাঁর ঐকান্তিকতা, তাঁর নিষ্ঠার কোনও তুলনা নেই। ৯৬ বছর বয়সে তিনি চলে গেলেন, পরিণত বয়সেই গেলেন। তবে একটাই সন্তোষের কথা, তিনি সারাজীবন অবিশ্রাম কাজ করে যেতে পেরেছেন। তাঁকে বাঙালি বহুদিন মনে রাখবে।'

আরও পড়ুন: Narayan Debnath Passes Away: চলে গেলেন নারায়ণ দেবনাথ

নিজেকে শিশুসাহিত্যিক বলতেই বেশি পছন্দ করতেন নারায়ণ দেবনাথ। ৬০ বছর ধরে ছেলেবেলার সঙ্গী তিনি। তাঁর সৃষ্ট বাঁটুল-নন্টে-ফন্টে-হাঁদা-ভোঁদারা আজও হাসিয়ে চলেছে বাঙালিকে। এদিন সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন স্রষ্টা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget