এক্সপ্লোর

Naseeruddin Shah health update : নাসিরুদ্দিন শাহ-র শারীরিক অবস্থা স্থিতিশীল

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে এই মুহূর্তে ভর্তি নাসিরুদ্দিন শাহ। শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

মুম্বই: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন ৭০ বছরের এই অভিনেতা। তবে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন নাসিরুদ্দিন। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। কোনও চিন্তার বিষয় নেই এই মুহূ্র্তে। নাসিরুদ্দিন শাহ প্রতিনিয়ত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

এদিকে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে ট্যুইট করেছেন বলিউডে তাঁর সহকর্মী অনুপম খের। নিজের ট্যুইটার হ্যান্ডেলে অনুপম লিখেছেন, ‘স্যার নাসিরুদ্দিন শাহ সাহেব। নিউমোনিয়া কিছুদিনের জন্য আপনার শরীরে বাসা বেঁধেছে। আশা করব, খুব দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন। আপনার সঙ্গে কাজ করার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। নিজের খেয়াল রাখবেন।’

বলিউডে নিজের দীর্ঘ কেরিয়ারে প্রচুর নামকরা ছবিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। তার মধ্যে উল্লেখযোগ্য হল নিশান্ত, জানে ভি দো ইয়ারো, ইজাজত, বাজার, মাশরুম, মির্চ মশালা, এ ওয়েডনেসডে, ওয়েটিং সহ আরও অনেক ছবি। কমার্সিয়াল ছবিতেও দেখা গিয়েছে নাসিরুদ্দিনকে। তাঁর করা কমার্সিয়াল ছবির মধ্যে উল্লখযোগ্য হল কর্মা, ত্রিদেব, চমৎকার, মোহরা, সরফরশ, দ্য ডার্টি পিকচার ইত্যাদি।

কাজের জন্য একাধিক স্বীকৃতিও পেয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরুদ্দিনকে শেষবার বলিউডে কাজ করতে দেখা গিয়েছিল ২০২০ মি রকসম ও অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ "বন্দিশ ব্যান্ডিটস"-এ কাজ করতে।

গত বুধবারই নাসিরুদ্দিন শাহর স্ত্রী ও অভিনেত্রী রত্না পাঠক শাহ জানিয়েছিলেন যে অভিনেতার ফুসফুসে প্যাচ রয়েছে। তার পরই তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। উল্লেখ্য, গত বছর করোনার সময় নাসিরুদ্দিনের শারীরিক অসুস্থতার খবর গুজব হিসেবে ছড়িয়েছিল। সেই সময় অভিনেতার ছেলে সেই খবরের সত্যতা নেই বলে জানিয়েছিলেন। এমনকী সেই সময় প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানের প্রতি শ্রদ্ধাও জানিয়েছিলেন অভিনেতা। যদিও বছর ঘুরতেই এবার নিজেই অসুস্থতার কবলে পড়লেন নাসিরুদ্দিন শাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget