এক্সপ্লোর

Nayanthara-Vignesh Shivan: বিয়ের ১ মাস পূর্তিতে শাহরুখ, রজনীকান্তের সঙ্গে ছবি পোস্ট নয়নতারা-ভিগনেশের

Nayanthara-Vignesh Shivan one month anniversary: ৯ জুলাই, শনিবার, বিয়ের ১ মাস পূর্তিতে বেশ কিছু নতুন ছবি পোস্ট করেন ভিগনেশ। সেখানে শাহরুখ খান, রজনীকান্তকেও দেখা যায়।

নয়াদিল্লি: স্বপ্নের সংসারের এক মাস পূর্তি (one month anniversary)। দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা (Nayanthara) ও ভিগনেশ শিবান (Vignesh Shivan) গাঁটছড়া বাঁধেন ঠিক এক মাস আগে, ৯ জুন। শনিবার বিয়ের এক মাস পূর্তি উদযাপন করলেন নব দম্পতি। আর এই বিশেষ দিনে বিয়ের কিছু বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভিগনেশ।

ভালবাসার বিয়ের এক মাস

জুন মাসের ৯ তারিখ, দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও পরিচালক-লেখক-অভিনেতা ভিগনেশ শিবান বিয়ে সারেন। হাজির ছিলেন চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ। 

৯ জুলাই, শনিবার, বিয়ের ১ মাস পূর্তিতে বেশ কিছু নতুন ছবি পোস্ট করেন ভিগনেশ। শোনা গিয়েছিল তাঁদের বিয়েতে উপস্থিত থাকবেন কিং খান। এদিন শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে ছবিও পোস্ট করেন ভিগনেশ। একটি ছবিতে নতুন কনে নয়নতারাকে জড়িয়ে ধরতে দেখা গেল বাদশাহকে। অপর একটি ছবিতে দেখা গেল নব দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন রজনীকান্ত (Rajinikanth)। ছবিতে দেখা গেল মণিরত্নমকেও (Mani Ratnam)। 

শাহরুখ খানের সঙ্গে ছবি আপলোড করে তার ক্যাপশনে ভিগনেশ লেখেন, 'এর থেকে বেশি আর কীই বা চাইতে পারি! কিং খান, শাহরুখ খান! আমাদের বিয়ের সময় এই নম্র, কমনীয় এবং বিস্ময়কর মানুষটিকে আমাদের সঙ্গে পেয়ে ধন্য! বাদশাহ এবং তাঁর সঙ্গে কাটানো সময়, আশীর্বাদ। এক মাস পূর্তি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

রজনীকান্তের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'পছন্দের থালাইভা রজনীকান্ত স্যরের সঙ্গে! তাঁর উপস্থিতি দিয়ে আমাদের বিয়েকে শুভ করেছেন। এক মাস পূর্তির বিশেষ দিনে কিছু দুর্দান্ত মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।'

আরও পড়ুন: Raqesh Bapat: শমিতার সঙ্গে বিচ্ছেদের পর ট্রোলের শিকার, অবশেষে মুখ খুললেন রাকেশ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

বহু বছর ধরে সম্পর্কে থাকার পর ৯ জুন ২০২২ সালে, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে মহাবলিপুরমে বিয়ে করেন। 

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget