এক্সপ্লোর

Mumbai Drug Case: NCB-এর নজরে শাহরুখের ম্যানেজার, জিজ্ঞাসাবাদ পূজা দাদলানিকে

গতকাল অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করেন এনসিবি অফিসাররা। সূত্রের খবর, সকাল ১১টার বদলে অনন্যা দুপুর ২টোয় পৌঁছনোয় তাঁকে 'ধমক' দেন এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।

মুম্বই: মাদককাণ্ডে এবার শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে জিজ্ঞাসাবাদ এনসিবি-এর। এর আগে শাহরুখের বাংলো 'মন্নত'-এ গিয়ে পূজাকে নোটিস দেন এনসিবি অফিসাররা। সূত্রের খবর, নোটিসে আরিয়ান খান সম্পর্কে বেশ কিছু তথ্য চাওয়া হয়। 

অন্যদিকে, গতকাল চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করেন এনসিবি অফিসাররা। সূত্রের খবর, সকাল ১১টার বদলে অনন্যা দুপুর ২টোয় পৌঁছনোয় তাঁকে 'ধমক' দেন এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। প্রথম দিনও দুপুর ২টোর পরিবর্তে বিকেল ৪টেয় এনসিবি দফতরে পৌঁছন অনন্যা। 

আরও পড়ুন: আর দেখা যাবে না রাহুল-রুকমা জুটি! 'দেশের মাটি' শেষ হওয়ার খবরে মনখারাপ অনুরাগীদের

অনন্যাকে ধমক দেন সমীর ওয়াংখেড়ে। তিনি অনন্যাকে বলেন, 'আপনাকে ১১ টার সময় ডাকা হয়েছিল। আর আপনি এসেছেন এখন। অফিসাররা তো আপনার অপেক্ষায় বসে থাকতে পারেননি। এটা আপনার কোনও প্রোডাকশন হাউস নয়, এটা কেন্দ্রীয় সংস্থার অফিস। যখন ডাকা হবে, তখন পৌঁছবেন।'

উল্লেখ্য, মাদক মামলায় অনন্যাকে আরিয়ান খানের সঙ্গে তাঁর চ্যাট সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনসিবি। এনসিবি সূত্রে খবর, ওই চ্যাটে অনন্যা গাঁজা সংক্রান্ত ব্যাপারে আরিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছিলেন বলে অভিযোগ। আরিয়ান ওই চ্যাটে গাঁজা জোগাড় করার কথাও বলেছিলেন বলে অভিযোগ। যদিও প্রথম দিনের জিজ্ঞাসাবাদে এ সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন বলে খবর।

শাহরুখ-পুত্র আরিয়ান খানের মাদক-যোগের সূত্র খুঁজতে ইতিমধ্যেই জড়িয়ে গিয়েছে খান পরিবারের প্রায় তিন দশকের বন্ধু চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার পাণ্ডের নাম। গত বৃহস্পতিবার প্রথমে অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি, পরে তাঁকে দফতরে ডেকে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন এনসিবি-র আধিকারিকরা।

বৃহস্পতিবারের মতোই গতকালও অনন্যার সঙ্গে ছিলেন বাবা চাঙ্কি পাণ্ডে। এনসিবি সূত্রে খবর, এদিন আরিয়ান খানের সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনের ভিত্তিতেই প্রশ্ন করা হয় অনন্যাকে। যদিও এনসিবি সূত্রে দাবি,  ড্রাগ নেওয়া বা জোগান দেওয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অনন্যা পাণ্ডে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget