এক্সপ্লোর

দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশের বাড়িতে তল্লাশি এনসিবি-র,আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব

বলিউডের মাদককাণ্ডে ফের দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মাকে সমন পাঠালো এনসিবি। আজ করিশ্মার প্রকাশকে এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। গতকাল তাঁকে এই সমন পাঠানো হয়েছে বলে খবর। এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, মাদককাণ্ডে দীপিকা পাড়ুকোনের ম্যানেজারকে ফের সমন পাঠানো হয়েছে।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলার মাদক যোগ তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গত মাসে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করেছিল। ২০১৭-তে তথাকথিত একটি ড্রাগ চ্যাট প্রকাশ্যে আসার পর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। এনসিবি-র জিজ্ঞাসাবাদের পর ‘বাজীরাও মস্তানি’ অভিনেত্রী ইতিমধ্যেই তাঁর আসন্ন সিনেমা শকুন বাত্রা-র শ্যুটিংয়ের কাজ শুরু করেছেন। এরইমধ্যে সংবাদসংস্থা সূত্রে খবর, বলিউডের মাদককাণ্ডে ফের দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মাকে সমন পাঠালো এনসিবি। আজ করিশ্মার প্রকাশকে এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। গতকাল তাঁকে এই সমন পাঠানো হয়েছে বলে খবর। এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, মাদককাণ্ডে দীপিকা পাড়ুকোনের ম্যানেজারকে ফের সমন পাঠানো হয়েছে। এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এনসিবি করিশ্মার ভারসোভার বাড়িতে হানা দিয়ে ১.৭ গ্রাম চরস ও ২ বোতল সিবিডি তেল উদ্ধার করেছে। এনসিবি-র এক আধিকারিক ওই সংবাদমাধ্যমকে জানান, এক মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে করিশ্মা প্রকাশের নাম উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতে তাঁর বাসভবনে গতকাল তল্লাশি চালানো হয়। ওই আধিকারিক আরও জানান যে, এই তল্লাশির সময় বাড়িতে ছিলেন না করিশ্মা প্রকাশ। তবে তাঁর পরিচিত উপস্থিত ছিলেন। এনসিবি-র ওই আধিকারিক জানিয়েছে, তলব করা হলেও করিশ্মা প্রকাশের ফোন সুইচড অফ রয়েছে করিশমার। এমনকি তিনি কোথায় আছেন তাও জানা যায়নি। এই মামলায় দীপিকার কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন এনসিবি-র ওই আধিকারিক। গত ২৬ সেপ্টেম্বর কোলাবার মুম্বই পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজে দীপিকা পাড়ুকোনকে ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। পাঁচ সদস্যের সেই টিমে ছিলেন স্বয়ং এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। দীপিকার পাশাপাশি সেদিন দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেত্রীর ম্যানেজার করিশ্মা প্রকাশকে।এর আগে ২৫ সেপ্টেম্বর আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল করিশ্মাকে। পরদিন দীপিকার মুখোমুখি বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget