এক্সপ্লোর

Stranger Things Season 4: মুক্তি পেল নতুন টিজার, ২০২২ সালে দেখা যাবে 'স্ট্রেঞ্জার থিংস'-এর চতুর্থ সিজন

২০২২ সালে নেটফ্লিক্সে দেখা যাবে 'স্ট্রেঞ্জার থিংস' সিজন ৪। শেষ সিজন মুক্তি পায় ২০১৯-এর জুলাইয়ে। অর্থাৎ প্রায় আড়াই বছর পর পরবর্তী সিজনের মুক্তি। স্বভাবতই দর্শকদের উত্তেজনা চরমে।

ওয়াশিংটন: নেটফ্লিক্সের বহু প্রচলিত  সিরিজ 'স্ট্রেঞ্জার থিংস'। এবার এই সিরিজের অনুরাগীদের জন্য সুখবর। 'স্ট্রেঞ্জার থিংস' সিরিজের চতুর্থ সিজনের দ্বিতীয় টিজার মুক্তি পেল শুক্রবার, ৬ অগাস্ট। অবশেষে অপেক্ষার অবসান। ঘোষিত হল সিরিজ প্রিমিয়ারের দিনক্ষণও। ২০২২ সালে নেটফ্লিক্সে দেখা যাবে 'স্ট্রেঞ্জার থিংস' সিজন ৪। এই সিরিজের শেষ সিজন মুক্তি পেয়েছিল ২০১৯ সালের জুলাইয়ে। অর্থাৎ প্রায় আড়াই বছর পর পরবর্তী সিজন মুক্তি পাচ্ছে। স্বভাবতই দর্শকদের উত্তেজনা চরমে।

প্রায় ৩০ সেকেন্ডের টিজারে আগের তিনটি সিজনের বাছাই করা কিছু মুহূর্ত দেখা যাচ্ছে। তার সঙ্গে চতুর্থ সিজনের কিছু ঝটিতি মুহূর্তও রয়েছে। কয়েক ঝলকে দেখা মিলছে এক নতুন দৈত্যের, একটি বিনোদন পার্ক, একটা ভূতুড়ে পুরনো ঘড়ির। 

চতুর্থ সিজনের প্রথম ট্রেলারটি মুক্তি পায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি। তাতে অনুরাগীদের খানিক আন্দাজ দেওয়া হয় যে হয়তো এই সিজনে ফিরতে পারে ডেভিড হার্বার অভিনীত হপার চরিত্রটি। উত্তেজনা উস্কে মে মাসে মুক্তি পাওয়া দ্বিতীয় ট্রেলারে আভাস দেওয়া হয় ড. মার্টিন ব্রেনার চরিত্রটিও ফিরতে পারে সিরিজে। 

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে 'স্ট্রেঞ্জার থিংস' সিরিজ তাঁর চতুর্থ সিজনের প্রযোজনার কাজ শুরু করে। তবে এক মাসের মধ্যেই করোনা অতিমারীর জন্য স্থগিত  হয়ে যায় সেই কাজ। ফের কাজ  চালু হয় গত বছর সেপ্টেম্বর মাসে। হপার চরিত্রের মারা যাওয়া, বা দৈত্যদের সঙ্গে লড়াইয়ে ইলেভেন চরিত্রটির সমস্ত শক্তি ক্ষয় হওয়া, শেষ সিজন দর্শকদের মধ্যে বেশ বেশ টানটান উত্তেজনা জিইয়ে রেখে শেষ হয়েছিল। এখন সেই রেশ টেনেই কতটা দর্শকদের ধরে রাখতে পারে 'স্ট্রেঞ্জার থিংস'-এর নতুন সিজন সেটাই দেখার। নির্মাতাদের কথায়, 'সিজন ৪ সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর সিজনের রূপ নিতে চলেছে।'

ম্যাট এবং রস্ ডাফার পরিচালিত এবং মাঙ্কি ম্যাসাকার ও ২১ ল্যাপস এন্টারটেনমেন্ট প্রযোজিত 'স্ট্রেঞ্জার থিংস' গোটা বিশ্বের দর্শকদের মনে দাগ কাটছে প্রথম সিজন থেকেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Suvendu Adhikari | ''দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব'', বারুইপুরকাণ্ডে বললেন মুখ্যমন্ত্রী
Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget