এক্সপ্লোর

Akshay Kumar on Politics: কবে রাজনীতিতে আসছেন? অবশেষে দিনক্ষণ জানিয়ে দিলেন অক্ষয় কুমার

Akshay Kumar: এবার তাঁকে প্রশ্ন করা হল, কবে তিনি রাজনীতিতে যোগ দেবেন। আর সেই প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন অভিনেতা।

মুম্বই: কোনও না কোনও বিষয় নিয়ে সারাক্ষণই চর্চায় থাকেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। কখনও তাঁর ছবিকে কেন্দ্র করে কিংবা অন্য কোনও কারণে। মাত্র কয়েকদিন আগেই মাধবনের 'ভালো ছবি তৈরি করতে সময় লাগে' বক্তব্যে নিজের মতামত দেন। একপ্রকার মাধবনের সঙ্গে সরাসরি ঝামেলাতেই জড়িয়ে পড়েন তিনি। এবার তাঁকে প্রশ্ন করা হল, কবে তিনি রাজনীতিতে (Politics) যোগ দেবেন। আর সেই প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন অভিনেতা।

কবে রাজনীতিতে যোগ দেবেন অক্ষয় কুমার?

বেশ কিছু বছর ধরে অক্ষয় কুমার যে ধরনের ছবি তৈরি করছেন, তা কিছুটা যেন সরকারি প্রকল্প নির্ভর। কখনও তাঁকে দেখা যাচ্ছে 'প্যাডম্যান' রূপে। কখনও আবার 'টয়লেট' তৈরির উপর জোর দিচ্ছেন ছবির মাধ্যমে। বহু সময়ই তাঁর এই ধরনের ছবি তৈরিকে কেন্দ্র করে হয়েছে প্রচুর জল্পনা। তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও নানাসময়ে নানা গুঞ্জন শোনা যায়। এবার অভিনেতা সরাসরি জানিয়েই দিলেন যে, তিনি কবে রাজনীতিতে যোগ দেবেন।

আরও পড়ুন - Urfi Javed: মারা গিয়েছেন উরফি জাভেদ?

সম্প্রতি এক বই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি সক্রিয় রাজনীতিতে কবে আসছেন। অথবা কবে রাজনীতিতে যোগ দিচ্ছেন। অভিনেতা সেই প্রশ্নের সরাসরি উত্তরে জানিয়ে দেন যে, এখন তো নয়ই, অদূর ভবিষ্যতেও কখনও রাজনীতিতে আসার তাঁর কোনও ইচ্ছা নেই। বরং তিনি ছবি তৈরিতেই খুশি রয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অক্ষয় কুমার বলেন, 'আমি ছবি তৈরি করা নিয়েই খুশিতে আছি। একজন অভিনেতা হিসেবে সামাজিক যেকোনও কিছু নিয়ে বার্তা দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। প্রায় ১৫০টা ছবি আমি প্রযোজনা করে ফেলেছি। সামনেই মুক্তি পাবে 'রক্ষা বন্ধন'। এই ছবিটাও আমার মনের অত্যন্ত কাছের। সামাজিক নানা সমস্যা নিয়ে অনেক বাণিজ্যিক ছবি আমি প্রযোজনা করেছি। বছরে ৩ থেকে ৪টে ছবি আমি প্রযোজনা করি।'

প্রসঙ্গত, এই প্রথমবার নয় যে অক্ষয় কুমার রাজনীতিতে যোগ দেওয়ার কথায় সরাসরি না বললেন। এর আগে ২০১৯ সালে তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা গুঞ্জন রটে। সেই সময়ই স্পষ্ট করে তিনি জানিয়ে দেন যে, তিনি কখনও রাজনীতিতে যোগ দেবেন না। বরং, বার্তা দেন যে, ছবির মাধ্যমে দেশের যদি তিনি কিছু উন্নতি করতে পারেন, তাতেই সবথেকে বেশি খুশি থাকবেন।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget