এক্সপ্লোর

New Web Series: যুধাজিৎ-দেবলীনার নতুন ওয়েব সিরিজ 'NH6', থাকছেন রাজেশও

NH6: এই গল্পের শুরু হাইওয়েতে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়া নিয়ে। বব নামের এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী নিমিশা একদিন সকালে নিমিশার বাপের বাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়

কলকাতা: নতুন ওয়েব সিরিজে রাজেশ শর্মা (Rajesh Sharma) , দেবলীনা দত্ত (Deboleena Dutta) ও  যুধাজিত সরকার (Judhajeet Sarkar)। মুক্তি পেল 'NH6'-এর প্রথম ঝলক। থ্রিলার এই ওয়েব সিরিজের পরিচালক ও প্রযোজক জন হালদার। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। 

এই গল্পের শুরু হাইওয়েতে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়া নিয়ে। বব নামের এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী নিমিশা একদিন সকালে নিমিশার বাপের বাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়। কিন্তু একটি নির্জন হাইওয়ের মধ্যে হঠাৎ তাঁদের গাড়ি খারাপ হয়ে যায়। উপায়ান্তর না দেখে, সাহায্য চায় বব। 

কিন্তু হঠাৎ রাস্তা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় ববের স্ত্রী নিমিশা। সাহায্যের জন্য উদভ্রান্ত হয়ে বব প্রথমে নিমিশাকে খোঁজা শুরু করে ও শেষে পুলিশের দ্বারস্থ হয়। কিন্তু সে কিছুতেই প্রমাণ করতে পারে না যে তার সঙ্গেই বেরিয়েছিল নিমিশা। অবশেষে একটি ফোন আসে ববের কাছে। জানানো হয়, নিমিশাকে অপহরণ করা হয়েছে। কে রয়েছে এই অপহরণের পিছনে, আসল ঘটনাই বা কি, তা জানা যাবে ওয়েব সিরিজের গল্পে। 

এই ছবিটি নিয়ে যুধাজিৎ বলছেন, 'ঝাড়খণ্ডের আবহাওয়ায় এই সিরিজের শ্যুটিং কর বেশ কঠিন ছিল। গোটা গল্পের অধিকাংশ জুড়ে রয়েছে হাইওয়ে। আসল লোকসনে গোটা টিমকে নিয়ে শ্যুটিং করা খুব চ্যালেঞ্জিং ছিল। আমাদের পরিচালক যথেষ্ট খেটে ওয়েব সিরিজটি বানিয়েছেন। আর দেবলীনার সঙ্গে কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। ওর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। ওর সঙ্গে প্রত্যেকবার কাজ করেই অনেক কিছু শিখি।'

অন্যদিকে দেবলীনা বলছেন, 'জনের পরিচালনায় কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। যুধাজিতের সঙ্গে কাজ করা দারুণ একটা অভিজ্ঞতা। ও নিজের চরিত্রটা ভীষণ ভালভাবে ফুটিয়ে তুলেছে। রাজেশ শর্মা তো এই প্রোজেক্টটার অন্যতম বড় একটা প্রাপ্তি। আউটটোর শ্যুটে যেমন কষ্ট হয়েছে, তেমনই মজাও করেছি। ক্লিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ।'

এছাড়াও এই সিরিজে রয়েছেন, গৌরব মল্লিক ও মধুমিতা সেনগুপ্ত।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KLiKK (@klikk.tv)

আরও পড়ুন: Jawan Unknown Stories: প্রথমে 'জওয়ান'-এর চিত্রনাট্যে ছিলই না 'বাপ-বেটা'-র সংলাপ! অজানা গল্প প্রকাশ্যে

 

 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget