এক্সপ্লোর

Abir Chatterjee: চলতি বছরে জোড়া চমক ধ্রুবর, কেবল দেবের রঘু ডাকাত নয়, ফিরছেন 'সোনাদা' আবির ও

New Tollywood Film: এবারের গল্পের নাম হতে চলেছে 'সপ্ত ডিঙার গুপ্তধন'

কলকাতা: চলতি বছরে একটা বড় কাজ নিয়ে আসতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, এই খবর তো সবারই জানা। সেই কাজ অভিনেতা দেব-কে নিয়ে। রঘু ডাকাত। সেই কাজের মহরত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুরু হয়ে গিয়েছে তোড়জোড় ও। তবে শোনা যাচ্ছে, কেবল এই একটি কাজই নয়। চলতি বছরে একাধিক কাজ নিয়ে আসতে চলেছেন ধ্রুব। তাঁর সোনাদা সিরিজের নতুন একটি গল্প ফিরছে এই বছরেই। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সোনাদা সিরিজ ও বেশ জনপ্রিয়। এই সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, ফের আরও একটি নতুন গল্প নিয়ে আসতে চলেছেন ধ্রুব। 

এবারের গল্পের নাম হতে চলেছে 'সপ্ত ডিঙার গুপ্তধন'। এবার রহস্য হবে আরও বড়। সোনাদা, আবির আর ঝিনুক মিলে খুঁজবে নতুন গুপ্তধন। হিসেব মতো এই বছর জোড়া কাজ ধ্রুব-র হাতে। তিনি সাধারণত একটি ছবির কাজ শেষ না করে অন্য ছবির কাজে হাত দিতে চান না। তবে এই বছর বিশেষ করে ছোটদের জন্য নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক। তাঁর এক হাতে রঘু ডাকাত, অন্য হাতে সোনাদা। 

জানা যাচ্ছে, সোনাদার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। ঝিনুকের ভূমিকায় থাকছেন ইশা সাহা (Ishaa Saha)। আর আবিরের ভূমিকায় থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। এই তিন মূর্তিকেই ফের দেখা যাবে নতুন গল্পের রহস্য সমাধানে।

অন্যদিকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স  ও এসভিএফ হাত মিলিয়ে এবার পুজোয় নিয়ে আসছে 'রঘু ডাকাত'। এই ছবি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকালের স্বপ্ন। অনেকদিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল এই ছবির। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে এই ছবির। আর আজ হয়ে গেল এই ছবির মহরত। সেখানেই হাজির থাকলেন ছবির প্রায় সব কাস্টিং। দেবের সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে অভিনয় করেছেন ইধিকা। দেবের সঙ্গে এটি দ্বিতীয় ছবি হতে চলেছেন ইধিকার। পরিচালক ধ্রুবর সঙ্গে এই প্রথম কাজ করবেন সোহিনী ও ইধিকা দুজনেই।

তবে কেবল সোহিনী ও ইধিকাই এই ছবির চমক নন, এই ছবির অন্যতম চমক হতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) ও রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরতে চলেছেন রূপা। তবে তাঁকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। 

আরও পড়ুন: Govinda: দ্বিতীয়বার বিয়ে করতে চেয়েছিলেন গোবিন্দ? বিচ্ছেদের জল্পনার মধ্যেই ভাইরাল বিয়ে নিয়ে অভিনেতার পুরনো মন্তব্য

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget