এক্সপ্লোর

নিয়মমাফিক কাজে ফেরা, সাদা-কালো পোশাকে ছবি শেয়ার যশ-নুসরতের

ছুটির দিনে বাড়িতে যেন ছুটির আমেজ। সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকে ছবি ভাগ করে নিলেন নুসরত জাহান। পাশাপাশি কালো কার্টুন প্রিন্টের টি শার্টে ছবি শেয়ার করলেন যশ দাশগুপ্তও।

কলকাতা: ছুটির দিনে বাড়িতে যেন ছুটির আমেজ। আগামীকাল থেকেই নিয়মে বাঁধা জীবনে ফেরা। সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকে ছবি ভাগ করে নিলেন নুসরত জাহান। পাশাপাশি কালো কার্টুন প্রিন্টের টি শার্টে ছবি শেয়ার করলেন যশ দাশগুপ্তও।

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন নুসরত। সাদা শার্টের সঙ্গে মানানসই নীল ডেনিম পরেছেন তিনি। সঙ্গে পনিটেলের সাদামাটা সাজ। ছবি শেয়ার করে নুসরত লিখছেন, 'Ruling the classic'। পুজোর কয়েকটা দিন অবশ্য একেবারে অন্য রুপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তবে আজকের ছবিতে ফের পুরনো রুটিনে ফেরার ইঙ্গিত নুসরতের।

কেবল নুসরত নয়, সোশ্যাল মিডিয়ায় আজ কালো পোশাকে ছবি আপলোড করেছেন যশ দাশগুপ্তও। সেখানও তিনি লিখেছেন রোজকার নিয়মে বাঁধা জীবনে ফেরার কথা। কালো টি শার্টে কার্টুন চরিত্র টম -এর ছবি দেওয়া। সঙ্গে লেখা মজার লাইনও। ছবি শেয়ার করে যশ দাশগুপ্ত। লেখেন, 'সাধারণ জীবনে ফেরা'।

তবে আগের মতো নেই নুসরতের জীবন। সদ্য মা হয়েছেন তিনি। ছোট্ট ঈশানকে দিতে হয় দিনের অনেকটা সময়ই। কিন্তু পুজোর কয়েকটা দিন সোশ্যাল মিডিয়ায় শাড়ী সাজেই দেখা গিয়েছিল নুসরতকে। এমনকি যশের সঙ্গে মণ্ডপেও গিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডাও জমিয়েছিলেন যশ নুসরত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

সদ্য যশের জন্মদিন গিয়েছে। যশের কেকের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সেখানে লেখা ছিল হাজব্যান্ড ও ড্যাড। কোনও কথা না বলে এভাবেই কি সবার সামনে যশকে নিজের স্বামী হিসাবে স্বীকার করে নিয়েছিলেন নুসরত? কেবল ছবি নয়, যশের সঙ্গে জন্মদিনের রাতের খাবারের ছবিও ভাগ করে নেন নুসরত। সেখানে হাসিমুখে দেখা গেল 'যশরত' জুটিকে।

অন্যদিকে ঈশানকে সামলে শ্যুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছেন নুসরত। নিজের নতুন ছবি জয় কালী কলকাত্তাওয়ালীর শ্যুটিং শুরু করেছেন তিনি। নতুন মায়ের দায়িত্ব সামলে, কেমন করে শ্য়ুটিং চালাচ্ছেন নুসরত? অভিনেত্রী বলছেন, 'রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget