এক্সপ্লোর

'চিনেবাদাম'-এর শ্যুটিং শেষের পার্টিতে যশের সঙ্গে পৌঁছলেন নুসরতও

পরিবারে নতুন সদস্য এসেছে। নতুন ভূমিকা উপভোগ করছেন 'যশরত'। একে অপরকে যেন কাছ ছাড়া করতেই চাইছেন না তাঁরা।

কলকাতা: পরিবারে নতুন সদস্য এসেছে। নতুন ভূমিকা উপভোগ করছেন 'যশরত'। একে অপরকে যেন কাছ ছাড়া করতেই চাইছেন না তাঁরা। আর তাই, যশের নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শেষের পার্টিতেও যশ দাশগুপ্তের পাশাপাশি হাজির রইলেন ঈশান জননী, নুসরত জাহান।

পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্পই বলবে 'চিনেবাদাম'। নতুন চরিত্র নিয়ে কী কী আশা রয়েছে যশের? অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' ছবিতে যশের চরিত্রের নাম ঋষভ সেনগুপ্ত।

অন্যদিকে অক্টোবরের ১ তারিখে জি ফাইভে মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'এসওএস কলকাতা'।

নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই এই ছবির শ্যুটিং করেছিলেন নুসরত। অভিনেত্রী জানিয়েছেন, এই ছবিতে তাঁর চরিত্র একেবারে পাশের বাড়ির মেয়ের। আত্মবিশ্বাসী ও এমন কঠিন চরিত্রে অভিনয় আগে কখনও করেননি বলেই জানিয়েছেন নুসরত। অন্যদিকে এই ছবিতে রয়েছেন তাঁর প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীও। ইন্ডাস্ট্রিতে মিমি নুসরতের বন্ধুত্ব ঈর্ষণীয়। একে অপরে 'বোনুয়া' বলে সম্মোধন করেন তাঁরা। ছবির পরিচালনা করছেন আয়ুষ্মান প্রত্যুষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন নুসরত। সেখানে তাঁর মুখে মেকআপ করতে ব্যস্ত এক শিল্পী। অপরজন ব্যস্ত তাঁর চুলকে সাজিয়ে দিতে। তারপরেই ছোট্ট হ্যান্ডফ্যানে ক্যামেরা ঢেকে ফেলছেন অভিনেত্রী। আড়াল সরলেই দেখা যাচ্ছে, সম্পূর্ণ তৈরি নায়িকা নুসরত। ঝলমল করছে তাঁর চোখের আইশ্যাডো। চমক রয়েছে কেশসজ্জাতেও। ছোট্ট এই ভিডিওর ক্যাপশানে নুসরত লিখেছেন, 'তুমি আমায় চাও, আমিও তোমাকেই চাই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget