এক্সপ্লোর

Vicky-Katrina Wedding: ভাইরাল ক্যাটরিনার পুরনো টুইট, বিয়ে নিয়ে তখন কী স্বপ্ন ছিল তাঁর চোখে?

বিয়ে সম্পন্ন হওয়ার পর প্রথমবার একসঙ্গে ছবি পোস্ট করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মালাবদল, সাত পাক ঘোরা, বিভিন্ন মুহূর্তের ছবি নিমেষে ভাইরাল হয়। এরপর গতকাল 'গায়ে হলুদ' অনুষ্ঠানের ছবি পোস্ট করেন।

মুম্বই: রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট রাজকীয়ভাবে বিয়ে হয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। রূপকথার মতো বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল রাজস্থানে। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রথমে একেবারেই মুখ খোলেননি। কিন্তু বিয়ে মিটতেই একে একে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ে, গায় হলুদ থেকে মেহেন্দির ছবি শেয়ার করছেন দুই তারকা। বিয়ে সম্পন্ন হওয়ার পর প্রথমবার একসঙ্গে ছবি পোস্ট করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মালাবদল, সাত পাক ঘোরা, বিভিন্ন মুহূর্তের ছবি নিমেষে ভাইরাল হয়। এরপর গতকাল 'গায়ে হলুদ' অনুষ্ঠানের ছবি পোস্ট করেন। তাও ভাইরাল হয়ে যায়। অবশেষে আজ 'মেহেন্দি' অনুষ্ঠানের ছবি পোস্ট। ক্যাটরিনার পোস্টে ২৫ মিনিটে লাইকের সংখ্যা পেরিয়েছে ৯ লক্ষের গণ্ডি। অন্যদিকে ভিকির পোস্টে একই সময়ে লাইকের সংখ্যা প্রায় সাড়ে ৭ লক্ষ ছুঁইছুঁই। 

আরও পড়ুন - Sidharth Shukla Birthday: প্রিয় বন্ধু সিদ্ধার্থের জন্য বিশেষ প্রার্থনা বিদ্যুৎ জামওয়ালের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্যাটরিনা কাইফের পুরনো একটি টুইট। যেখানে অভিনেত্রীকে নিজের স্বপ্নের বিয়ে সম্পর্কে কথা বলতে শোনা যায়। ২০১২ সালে নিজের বিয়ে সম্পর্কে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে স্বপ্নের কথা জানিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। টুইটে জানা যাচ্ছে, ২০১২-তে যখন বিয়ের কথা বলেন ক্যাটরিনা, তখনও সেখানে ছিল রাজকীয়ভাবে বিয়ের কথা। অর্থাৎ, নিজের বিয়ে যে রাজকীয়ভাবে হোক, তেমনটাই স্বপ্ন ছিল অভিনেত্রীর। আজ তাঁর সেই স্বপ্ন কতটা সত্যি হয়েছে, সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় কায়দায় ভিকি কৌশলের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, সূত্রের খবর, মলদ্বীপে হনিমুন সেরেই মুম্বইয়ের জুহুতে নতুন বিলাসবহুল বাড়িতে সংসার শুরু করবেন ভিকি কৌশলক্যাটরিনা কাইফ। নবদম্পতির নতুন বাড়ি যে বহুতলে, সেখানে থাকেন আর এক রোম্যান্টিক জুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ভিকি-ক্যাটরিনার বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়ে অনুষ্কা শর্মা লিখেছিলেন, 'দুজন সুন্দর মানুষকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা। দুজনেই অনেক সুখে, খুশিতে, আনন্দে আর ভালোবাসায় থাকো, এই প্রার্থনা করি। আর অবশেষে তোমাদের বিয়ে হল। আশা করছি খুব শীঘ্রই তোমরা নতুন বাড়িতে চলে আসবে। আর অবশেষে আশা করছি কনস্ট্রাকশনের কাজের আওয়াজ আর শুনতে হবে না'। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যে বহুতলে বিরাট-অনুষ্কা থাকেন, সেই বহুতলেরই একটি ফ্লোরে এখনও কাজ চলছে। জুহুর সমুদ্রমুখী ওই বহুতলেই নিজেদের সংসার পাততে চলেছেন ভিকি-ক্যাটরিনা। যদিও নবদম্পতির পক্ষ থেকে এই খবর অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। 'বিরুষ্কা'র বহুতলেই নির্মীয়মান এক বিলাসবহুল ফ্লোরের কাজ চলার ভিডিও দেখে অনুরাগীরাও দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন। সাত হাজার স্কোয়্যার ফুটের এই বহুতলের ৯তলায় থাকতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। শোনা যাচ্ছে এমনটাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget