এক্সপ্লোর

Saif Ali Khan: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় আটক এক সন্দেহভাজন, চলছে জিজ্ঞাসাবাদ

Saif Ali Khan Attack: জানা যাচ্ছে, সেফের বাড়িতে ছিল মূল্যবান কিছু অস্ত্র। পুলিশ মনে করছে, মূল্যবান এই অস্ত্রগুলির ওপরও আততায়ীর নজর থাকতে পারে।

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলায় ঘটনায় আটক এক সন্দেহভাজন। ঘটনায় ৩৩ ঘণ্টা কেটে যাওয়ার আটক করা হয়েছে প্রথম সন্দেহভাজনকে। তবে এখনও অধরা মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মূল অভিযুক্তকে শেষবার দেখা গিয়েছে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনের কাছে। তবে এখনও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্যদিকে জানা যাচ্ছে, যে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা আততায়ীর মুখের মিল রয়েছে। তবে এই দুই ব্যক্তি একই কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বান্দ্রা থানায় এসে পৌঁছেছেন পুলিশের সিনিয়র অফিসাররা। চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ। এখন দেখার যে এই সন্দেহভাজনের কাছ থেকে কী কী তথ্য উঠে আসে। 

জানা যাচ্ছে, সেফের বাড়িতে ছিল মূল্যবান কিছু অস্ত্র। পুলিশ মনে করছে, মূল্যবান এই অস্ত্রগুলির ওপরও আততায়ীর নজর থাকতে পারে। গতকালই এই হামলার সঙ্গে জড়িত ৩ সন্দেহভাজনকে বান্দ্রা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। তবে সেই সময়ে কাউকে আটক করা হয়নি। এই ঘটনার সঙ্গে বাড়ির ভিতরেরই কোনও লোক জড়িত রয়েছে বলে আশঙ্কা করেছিল পুলিশ। আর সেই সন্দেহেই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে আজ আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। তবে এখনও কাউকে অভিযুক্ত বলে চিহ্নিত করতে পারেনি পুলিশ। 

সেফ আলি খান (Saif Ali Khan)-এর বাড়িতে তাঁর ওপর হামলার ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। গোটা ঘটনাটাই কার্যত রহস্যাবৃত। বৃহস্পতিবার ভোর রাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সেফ আলি খান। এদিন সবার অলক্ষ্যে তার বাড়িতে ঢুকে আসে এক আততায়ী। সঙ্গে অস্ত্র ছিল ওই আততায়ীর। ছোট ছেলের জেহ-র ন্যানির থেকে জানা যাচ্ছে, জেহ যে শৌচাগার ব্যবহার করে, সেখানেই লুকিয়ে ছিল আততায়ী। মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে যায় জেহ-র ন্যানির। সেই সময়ে সে দেখতে পায়, নিঃশব্দে একজন জেহ-র খাটের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময়েই চিৎকার করে ওঠেন জেহ-র ন্যানি। আততায়ী আঘাত করতে যায় তাঁকে। চিৎকার, চেঁচামেচি শুনে ছুটে আসেন সেফ নিজেই। এরপরে ওই আততায়ী হামলা করে সেফের ওপর। ঘাড়ে, পিঠে ও হাতে গভীর আঘাত লাগে তাঁর। 

আরও পড়ুন: Saif Ali Khan: 'এক কোটি টাকা চেয়েছিল আততায়ী, জেহর বিছানার দিকে এগোতেই..', কী জানাচ্ছেন সেফের বাড়ির ন্যানি

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget