এক্সপ্লোর

Urfi-Orry Marriage Rumour: সর্বসমক্ষে চুম্বন! উরফির বিয়ের প্রস্তাবে রাজি ওরি? বলিউডে শীঘ্রই বাজবে সানাই?

Urfi-Orry: উরফি জাভেদ এবং ওরি, দু'জনেই খুব ভাল জানেন যে কীভাবে স্পটলাইট নিজেদের ওপর ধরে রাখতে হয়। আলোচনায় থাকতে তাঁদের জুড়ি মেলা ভার। এবার তাঁদের নিয়ে নতুন গুঞ্জন।

মুম্বই: শিরোনামে উরফি জাভেদ (Uorfi Javed)। সেই সঙ্গে বলিউডের 'বেস্ট ফ্রেন্ড' ওরি (Orry)। কী ব্যাপার? একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পাপারাৎজিদের সামনেই ওরির গালে চুম্বন আঁকলেন উরফি। শোনা যাচ্ছে বিয়ের কথাও। কী ব্যাপার? 

বিয়ে করবেন ওরি ও উরফি? সর্বসমক্ষেই প্রেম নিবেদন?

নানা কারণে প্রায়ই শিরোনামে থাকেন উরফি জাভেদ, এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তারকা ওরহান আওয়াতরামানি ওরফে ওরি। এদিন দু'জনকে স্বতঃস্ফূর্তভাবে আবেগঘন হতে দেখা গেল। ওরির গালে চুম্বন আঁকলেন উরফি, সকলের সামনেই। 

গতকাল মুম্বইয়ে হালকা মেজাজেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন উরফি ও ওরি। সেখানেই ওরির গালে চুমু খেলেন উরফি। পাপারাৎজিরা মজার ছলেই প্রশ্ন করেন ওরিকে যে তিনি ফ্যাশন আইকন উরফিকে বিয়ে করতে চাইবেন কি না। উত্তরে সমান মজার ছলেই উত্তর দেন ওরি, 'কেন না, কে করবে না?' অবশ্যই গোটা বিষয়টাই খুব স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে, মজার ছলে। পাপারাৎজিদের এই প্রশ্ন করার কারণ তার আগেই মজা করে উরফিকে বলতে শোনা যায়, 'ওরি তো হ্যাঁ বলছেই না, নয়তো আমি তো বিয়ে করেই নেব'। এরপরেই হাসতে হাসতে উরফিকে বলতে শোনা যায়, 'আমার বিয়ে নিয়ে আপনাদের বিশাল চিন্তা'!

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন: Alia Bhatt Deepfake: ফের ডিপফেকের শিকার আলিয়া ভট্ট, 'ভয় ধরাচ্ছে AI', উদ্বেগ প্রকাশ নেটিজেনদের

বলাই বাহুল্য, উরফি জাভেদ এবং ওরি, দু'জনেই খুব ভাল জানেন যে কীভাবে স্পটলাইট নিজেদের ওপর ধরে রাখতে হয়। আলোচনায় থাকতে তাঁদের জুড়ি মেলা ভার। উরফি জাভেদের ফ্যাশন তাঁকে প্রথম প্রচারের আলোয় নিয়ে আসে, এবং তারপর 'বিগ বস ওটিটি'তে অংশগ্রহণ সেই খ্যাতি বাড়িয়ে তোলে। সাম্প্রতিককালে একাধিক হাইপ্রোফাইল পার্টিতে, তারকা সন্তানদের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে। অন্যদিকে ওরিকে অজস্র সেলেব্রিটির সঙ্গে এক ফ্রেমে দেখা যায়, এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। এদিনের ভিডিও দেখে পরিষ্কার বি-টাউনের নতুন বন্ধুত্ব গড়ে উঠছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget