এক্সপ্লোর

Oscars 2023 Live Telecast: সমালোচনার জের! 'অস্কার ২০২৩'-এর প্রত্যেকটি বিভাগই সরাসরি সম্প্রচারিত হবে

Academy Awards: ২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মূল টেলিকাস্ট থেকে আটটি ভিন্ন ভিন্ন অস্কার বিভাগ বাদ পড়ার পরে এই খবরটি প্রকাশ্যে আসে।

নয়াদিল্লি: 'অস্কার ২০২৩'-এর (Oscars 2023) প্রত্যেকটি ক্যাটেগরি (category) অর্থাৎ মোট ২৩টি ক্যাটেগরিই লাইভ টেলিকাস্ট করা হবে। মঙ্গলবার, এক আন্তর্জাতিক বিনোদন সংবাদ সংস্থাকে এই কথা জানিয়েছেন 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর (Academy of Motion Picture Arts and Sciences) সিইও বিল ক্রেমার (Bill Kramer)। ঠিক কী বলেছেন তিনি?

প্রত্যেকটি বিভাগই লাইভ টেলিকাস্ট হবে 'অস্কার ২০২৩'-এ

'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর সিইও বিল ক্রেমার বলেছেন, 'আমি নিশ্চিত করতে পারি যে সমস্ত বিভাগ লাইভ টেলিকাস্টে অন্তর্ভুক্ত করা হবে।'                                                                                       

২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মূল টেলিকাস্ট থেকে আটটি ভিন্ন ভিন্ন অস্কার বিভাগ - অরিজিন্যাল স্কোর, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ডকুমেন্টারি শর্ট, ফিল্ম এডিটিং, প্রোডাকশন ডিজাইন, অ্যানিমেটেড শর্ট, লাইভ অ্যাকশন শর্ট এবং সাউন্ড বাদ পড়ার পরে এই খবরটি প্রকাশ্যে আসে। গত বছর সব বিভাগ লাইভ টেলিকাস্ট না হওয়ায় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সমালোচনার ঝড় ওঠে।                                                                                                                                               

ক্রেমার বলেছেন, 'আমরা এমন একটি শো করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা শিল্পী, শিল্প ও বিজ্ঞান এবং চলচ্চিত্র নির্মাণের সহযোগী প্রকৃতি উদযাপন করে। অ্যাকাডেমির লক্ষ্য এটাই, এবং আমি খুব আশাবাদী যে আমরা এমন একটি শো করতে পারব যা সিনেমা নির্মাণের সমস্ত উপাদানকে একটি বিনোদনমূলক এবং আকর্ষক উপায়ে উদযাপন করবে।'

তৃতীয়বার জিমি কিমেল 'অস্কার'-এর সঞ্চালক হয়ে ফিরবেন। ক্রেমার বলেন, 'লাইভ টেলিভিশন বোঝে এমন একজনকে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখে আমার খুব ভাল লাগে। আমি মনে করি যে এই কাজটা বেশ কঠিন।'

আরও পড়ুন: Kriti-Prabhas Dating Rumours: বিয়ে করছেন কৃতী-প্রভাস? 'ভেড়িয়া' ঢঙে নিজেই উত্তর দিলেন অভিনেত্রী

এবারের অস্কারে আর কী কী পাবেন দর্শক? সিইও-র উত্তর, 'আমি এটাই বলব যে এবার অস্কারের ৯৫তম বর্ষ, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটি আমাদের ১০০তম বর্ষে পৌঁছনোর জন্য আকর্ষণীয় ছন্দ তৈরি করবে।' ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ১২ মার্চ, ২০২৩ সালে, ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে 'ABC'-তে বিশ্বজুড়ে ২০০-টিরও বেশি অঞ্চলে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget