এক্সপ্লোর

Pankaj Tripathi New Movie: কৈলাস খেরের কন্ঠে শ্রীরামকে নিয়ে গান, মুক্তি পেল 'ম্যায় অটল হুঁ'-র 'রাম ধুন'

Pankaj Tripathi Songs: 'ম্যায় অটল হুঁ' ছবিটি পরিচালনা করেছেন রবি যাদব। ছবিটির মুখ্যচরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। তিনি অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন।

মুম্বই: ছবির গল্প থেকে শুরু করে কাস্টিং, লুক.. সব মিলিয়ে এই ছবি নিয়ে যে দর্শকদের একটি আলাদা উৎসাহ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)-র লুক। অনেকেই নাকি কার্যত অভিনেতাকে চিনতেই পারেননি অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)-এর লুকে তাঁকে দেখে। আর এবার প্রকাশ্যে এল, ছবির নতুন গান।

২৫শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)-র প্রথম গান। সেটি ছিল জুবিন নটিয়ালের (Jubin Nautiyal) কণ্ঠে 'দেশ পহলে' (Desh Pehle)। এই গানটি শ্রোতাদের মনে খুব ধরেছে। এবার প্রকাশ্যে এল এই ছবির দ্বিতীয় গান। গানটির নাম, 'রাম ধুন' (Ram Dhun)। গানটি গেয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী কৈলাস খের (Kailash Kher)।

প্রযোজক সংস্থা 'হিটস মিউজিক' (Hitz Music) তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই গানের একটি ছোট অংশ শেয়ার করেছে। সেই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, 'জব ধুন্কি লাগি রাম নাম কী, ভুল গয়ে সব কাম'। ক্যাপশনে ছবি রিলিজের তারিখও উল্লেখ করা আছে। ছবিটি চলতি বছরের ১৯শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে। গানটি ইতিমধ্যেই শুনে ফেলেছেন অনেকে, প্রশংসাও করেছেন। তবে শুধু গান নয়, যে টুকরো টুকরো ভিস্যুয়াল দেখা গিয়েছে, সেটা দেখেই দর্শক প্রশংসা করেছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) ও কৈলাস খের-এর। আজ দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনেও আয়োজন করেছিলেন ছবির নির্মাতারা। গানটির লেখক ও গায়ক কৈলাস খের। 'রাম ধুন' গানটির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী রামের প্রতি ভক্তিভাব।

'ম্যায় অটল হুঁ' ছবিটি পরিচালনা করেছেন রবি যাদব (Ravi Yadav)। ছবিটির মুখ্যচরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। তিনি এখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি লিখেছেন ঋষি বীরমণি (Rishi Virmani) ও রবি যাদব।

ট্রেলার লঞ্চের সময়, পঙ্কজ ত্রিপাঠি পঙ্কজ ত্রিপাঠি প্রকাশ্যে এনেছিলেন, তিনি কীভাবে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তিনি তাঁর কলেজ জীবনের একটি স্মৃতির কথাও বলেছিলেন সেই সময়ে। কলেজে পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে (Akhil Bharatiya Vidyarthi Parishad) যুক্ত হয়েছিলেন পঙ্কজ। যুব শাখায় কাজ করতেন তিনি। আন্দোলনে যোগদান করেছিলেন, এক সপ্তাহের জন্য জেলও খেটেছিলেন। তখনই নাকি তিনি বুঝে গিয়েছিলেন যে, রাজনীতির পথে অনেক কাঁটা থাকে। তাই তিনি থিয়েটারের দিকে মনোনিবেশ করেন। সেই সময় তিনি পাটনায় কালিদাস রঙালয়ে (Kalidas Rangalaya) ভর্তি হন। সেই থেকে তাঁর অভিনয়ের যাত্রা শুরু।

আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখ নয়, 'ডর'-এ অভিনয়ের অফার প্রথমে গিয়েছিল আমির, অজয়ের কাছে!

 

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget