এক্সপ্লোর

New Bengali Movie: ফের বড়পর্দায় পাওলি-ঋত্বিক জুটি, পৃথা চক্রবর্তীর পরিচালনায় আসছে 'পাহাড়গঞ্জ হল্ট'

Paharganj Halt: পৃথা চক্রবর্তী তৈরি তাঁর পরবর্তী ছবি 'পাহাড়গঞ্জ হল্ট' নিয়ে। মুখ্য চরিত্রে দেখা যাবে পাওলি দাম ও ঋত্বিক চক্রবর্তীকে। প্রায় ৩ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন এই দুই তারকা।

কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে-তেই (Valentine's Day) নতুন ছবির ঘোষণা (New Film Announcement)। ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন পাওলি দাম (Paoli Dam) ও ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty)। আর তাঁদের নতুন ছবি পরিচালনার দায়িত্বে 'মুখার্জি দার বৌ' খ্যাত পরিচালক পৃথা চক্রবর্তী (Pritha Chakraborty)।

ফের পর্দায় পাওলি-ঋত্বিক জুটি

'মুখার্জি দার বৌ'-এর সাফল্যের পর নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক পৃথা চক্রবর্তী। ছবির ঘোষণার সঙ্গে সঙ্গেই ভালবাসা সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। যেমন, প্রেম বলতে আমরা কী বুঝি? আমরা কত ভিন্ন ধরণের ভালবাসা অনুভব করতে পারি? প্রেম দিবসে অবশ্য এসব প্রশ্ন করাই যায়, এবং পৃথা চক্রবর্তী তাঁর আগামী ছবিতে এমনই সব প্রশ্ন নিয়ে আসছেন, নাকি সঙ্গে মিলবে উত্তরও? 

পৃথা চক্রবর্তী তৈরি তাঁর পরবর্তী ছবি 'পাহাড়গঞ্জ হল্ট' (Paharganj Halt) নিয়ে। মুখ্য চরিত্রে দেখা যাবে পাওলি দাম ও ঋত্বিক চক্রবর্তীকে। প্রায় ৩ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন এই দুই তারকা। 'প্রমোদ ফিল্মস'-এর ব্যানারে প্রতীক চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। এই সংস্থা এর আগে 'সোয়েটার', 'আবার বছর কুড়ি পর', 'ভটভটি'র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। শুধু বাংলাতেই নয়, এই প্রযোজনা সংস্থা 'ইতওয়ার', 'তেহরির', 'মীরা'র মতো হিন্দি কাজও করেছে। 

'পাহাড়গঞ্জ হল্ট' খানিক অন্য ধারার ভালবাসার গল্প বলবে। গোটা দুনিয়া যখন ভালবাসা উদযাপনের কথা বলছে, প্রেম দিবসে 'পাহাড়গঞ্জ হল্ট' সেখানে নিয়ে এসেছে নিজেকে ভালবাসার ধারণা। ছবির তৈরি শুরু হয়ে গিয়েছে। পাওলি দামের কথায়, 'এই 'পাহাড়গঞ্জ হল্ট'-এর মতো একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত কারণ এটি একেবারে অন্য ধরনের গল্প বলে। এই ছবিতে আমরা নিজেকে ভালবাসার কথা বলব যা আমাদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ সময়েই আমরা ভুলে যাই যে নিজেকেও ভালবাসার প্রয়োজন আছে। আশা করি এই ছবি আমাদের অনেক কিছু শেখাবে।' ঋত্বিক চক্রবর্তী বলেন, 'সাধারণত আমাদের কাছে চিত্রনাট্য এলে দেখি সেটা একটা ছেলে ও মেয়ের প্রেমকাহিনি হয়। এই ধরনের কাস্টিং থেকে এটাই প্রত্যাশিত কিন্তু যে বিষয়টি আমাকে এই চিত্রনাট্যের প্রতি আকৃষ্ট করেছিল তা হল এই ছবিটি পুরুষ-নারীর সম্পর্ককে কতটা ভিন্নভাবে দেখাচ্ছে। বেশ অন্যরকম ভাবে বলা হবে গল্পটা।'

আরও পড়ুন: 'Fatafati' First Look: প্রেম দিবসে প্রকাশ্যে ঋতাভরী-আবিরের 'ফাটাফাটি' লুক

ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। কিন্তু গল্প নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে পৃথা বলছেন, 'একজন চিত্র পরিচালক হিসেবে, আমি সবসময় মানুষের মধ্যের সম্পর্ক ও অনুভূতির বিভিন্ন স্তর খোঁজার চেষ্টা করি। যেমনভাবে 'মুখার্জি দার বৌ' ছবিতে শাশুড়ি-বৌমার সম্পর্কের এক বিশেষ দিক দেখানো হয়েছিল, তেমনভাবেই 'পাহাড়গঞ্জ হল্ট' খুব সাধারণ কিছু চরিত্রদের নিয়ে অসাধারণ সম্পর্কের কথা বলবে।' ছবি অন্য ধরনের নাম যেমন নজর কাড়ছে, তেমনই বাকি সমস্ত আপডেটের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget