এক্সপ্লোর

Parambrata's Aranyak Shoot: হাঁটু পর্যন্ত বরফে মারপিটের দৃশ্য, ‘আরণ্যক’-এর অভিজ্ঞতা জানালেন পরম

Parambrata's Aranyak Shoot: বিনয় ওয়াইকুলের পরিচালনায় ‘আরণ্যক’-এ অভিনয় করেছেন পরমব্রত। তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon) এবং আশুতোষ রানা (Ashutosh Rana)।

মুম্বই: বছর দশেক আগে ‘কহানি’ দিয়ে শুরু করেছিলেন। তবে মুম্বইয়ে এখন আর ‘অতিথি শিল্পী’ নন তিনি। পূর্ণদৈর্ঘ্যের ছবি হোক বা ওয়েবসিরিজ, হিন্দি ভাষার ছবিতে (Hindi Movies) এখন নিয়মিত মুখ হয়ে উঠেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। কিন্তু অনলাইন সম্প্রচার মাধ্যম নেটফ্লিক্স-এর (Netflx Series) জন্য ‘আরণ্যক’ (Aranyak) ছবির শ্যুটিং করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বলে জানালেন তিনি।

১০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘আরণ্যক’। এখনও পর্যন্ত প্রতিক্রিয়া বেশ ভালই। কিন্তু এই ‘আরণ্যক’ ছবির শ্যুটিংয়ে হিমালয়ের কোলে দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানালেন পরমব্রত।

‘আরণ্যক’-এ কাজের অভিজ্ঞতা জানতে চাইলে পরমব্রত বলেন, “যে জায়গায় শ্যুটিং করা কঠিন, সেখানে কাজ করেই কিন্তু সবচেয়ে বেশি আনন্দ। এর আগে এক বার মাত্র হাঁটু পর্যন্ত বরফে দাঁড়িয়ে ক্যামেরার সামনে শট দিয়েছিলাম। কিন্তু ওইরকম বরফে মারপিটের দৃশ্য শ্যুট করতে হয়েছে এ বার। খুব কঠিন ছিল। তাপমাত্রা মাইনাস ছয়-সাতের মধ্যে ঘোরাফেরা করছিল।”

পরমব্রত যোগ করেন, “আমরা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। ঠান্ডায় জমে যাচ্ছিলাম প্রায়। দিনের শেষে দাঁড়ানোর ক্ষমতা থাকত না। কারণ আমরা প্রায় সকলেই সমতলের মানুষ। সারা ক্ষণ উষ্ণ আবহাওয়ায় থেকে অভ্যস্ত। আমি আবার কলকাতার মানুষ কলকাতায় ঠান্ডা পড়লেও, তার সঙ্গে যেখানে শ্যুটিং করছিলাম, তার কোনও তুলনাই চলে না।”

বিনয় ওয়াইকুলের পরিচালনায় ‘আরণ্যক’-এ অভিনয় করেছেন পরমব্রত। তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon) এবং আশুতোষ রানা (Ashutosh Rana)। রমেশ সিপ্পি এন্টারটেইনমেন্ট এবং রায় কপূর ফিল্মস-এর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘আরণ্যক’। হিমালয়ে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যাওয়া পর্যটকদের নিয়ে তৈরি হওয়া রহস্য নিয়ে এগিয়েছে গল্প।  

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget