এক্সপ্লোর

Parambrata-Piya: 'বাওরাঁ মন...', ইছামতীর তীরে পরমব্রত-পিয়ার অনবদ্য যুগলবন্দি, ভালবাসার ভরালেন অনুরাগীরা

Social Media Post: কাঠের ঘরে বসল হঠাৎ গানের আসর। 'হজারোঁ খোওয়াহিশেঁ অ্যায়সি' ছবির জনপ্রিয় গান 'বাওরাঁ মন দেখনে চলা এক সপ্না...'। খালি গলায় সেই গানই ধরলেন পিয়া। সঙ্গতে?

কলকাতা: ফের গানে গানে জুটি বাঁধলেন তারকা দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। 'বাওরাঁ মন...' (Baawra Mann) গান ধরলেন পিয়া, সঙ্গে গিটারে (guitar) যোগ্য সঙ্গতে পরমব্রত। এর আগেও একসঙ্গে গানের ভিডিও শেয়ার করেছেন তাঁরা। এবারও তাঁদের যুগলবন্দিতে ভালবাসার বন্যা। 

'ইছামতীর তীরে বসে...', পরম-পিয়া যুগলবন্দি

কাঠের ঘরে বসল হঠাৎ গানের আসর। 'হজারোঁ খোওয়াহিশেঁ অ্যায়সি' ছবির জনপ্রিয় গান 'বাওরাঁ মন দেখনে চলা এক সপ্না...'। খালি গলায় সেই গানই ধরলেন পিয়া। গিটার বাজিয়ে তাল তুললেন পরমব্রত। স্বানন্দ কিরকিরের কণ্ঠে এই গানের অনুরাগী আট থেকে আশি প্রত্যেকেই। বলাই বাহুল্য, পিয়ার কণ্ঠে এই গান মন ভাল করবেই। 

রবিবার বিকেলে হঠাৎই এই ভিডিও পোস্ট করে পরমব্রত লেখেন, 'গতকাল গভীর রাতে... স্ত্রীয়ের সঙ্গে একটা চটজলদি 'জ্যাম'! ইছামতীর তীরে বসে ইচ্ছে হল...'। পোস্টে টাকির লোকেশনও ট্যাগ করেছিলেন অভিনেতা। এই গান পোস্ট হতেই ভালবাসার বন্যা। এক অনুরাগী লিখলেন, 'জীবনে এমন জীবনসঙ্গীই চাই। যারা তোমার ভেতরের তুমির সঙ্গ দেয় এবং তার প্রকাশ ঘটাতে সাহায্য করে। নয়তো যারা দমিয়ে রাখে তারা কখনওই জীবনসঙ্গী নয়।' অপর একজন লেখেন, 'খুব ভাল লাগল। তোমাদের দু'জনের এই যুগলবন্দিগুলো খুব সুন্দর।' আবার একজন লেখেন, 'ভারী সুন্দর হয়েছে।' এছাড়া 'দারুণ' ও 'সুন্দর'-এর বন্যা কমেন্ট বক্সে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

আরও পড়ুন: Dalljiet Kaur: সম্পর্কে চিড় ধরেছে বহুদিনই! এবার স্বামী নিখিলের বিরুদ্ধে FIR দায়ের অভিনেত্রী দলজিৎ কৌরের

এর আগেও একসঙ্গে গান গেয়ে ও গিটারের সঙ্গতে ভিডিও পোস্ট করতে দেখা গেছে পরমব্রত ও পিয়াকে।  সেটিও ছিল শনিবারের রাতের 'জ্যামিং সেশন'। তখনও ভালবাসায় ভরিয়েছিলেন অনুরাগীরা। পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপমের সঙ্গে পিয়ার ডুয়েট গান শুনেছেন অনেকেই। তবে পরমব্রতের সঙ্গে পিয়ার এই নতুন যুগলবন্দিকে বেশিই পছন্দ করছেন দর্শক। গতবছরের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত ও পিয়া। আইনি বিয়ে সেরেছেন তাঁরা। তার পর থেকেই, পিয়ার ঠিকানা পরমব্রতের বাড়ি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাঁর সুখী গৃহকোণের ছবি শেয়ার করে নেন। কখনও ফুলে সাজানো ব্যালকনি, তখনও আবার ব্যালকনিতে অলস বিকেল। পিয়ার ছবিতে ধরা পড়ে সবই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget