এক্সপ্লোর

Parambrata Exclusive: 'আমি আলিয়ার ভক্ত, সুযোগ পেলে ওঁর ছবি পরিচালনা করতে চাইব'

'বুলবুল' (Bulbul) থেকে শুরু করে 'কাহানি' (Kahani), বলিউডে অভিনয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন পরমব্রত। তবে এখনও পর্যন্ত বলিউডে ছবি পরিচালনা করেননি তিনি। যদি বলিউডে ছবি পরিচালনা করেন পরমব্রত, তাঁর পছন্দের তালিকায় থাকছেন কে কে?

কলকাতা: টলিউড থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল। অভিনয়, তারপর পরিচালনা, সব জায়গাতেই সমান পারদর্শিতা দেখিয়ে তিনি। এরপর বলিউড সফর। সেখানেও একাধিক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করে ফেলেছেন এই বাঙালি নায়ক। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সদ্য মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'অভিযান'(Abhijan)। 

'বুলবুল' (Bulbul) থেকে শুরু করে 'কাহানি' (Kahani), বলিউডে অভিনয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন পরমব্রত। তবে এখনও পর্যন্ত বলিউডে ছবি পরিচালনা করেননি তিনি। যদি বলিউডে ছবি পরিচালনা করেন পরমব্রত, তাঁর পছন্দের তালিকায় থাকছেন কে কে? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে পরিচালক পরমব্রত বলছেন, 'যাঁদের পরিচালনা করতে চাইব, তাঁদের মধ্যে একজন এখন আর নেই। ইরফান খান। এছাড়াও অনেকে রয়েছেন আমার অসম্ভব প্রিয় অভিনেতা। তাঁদের কয়েকজনের সঙ্গে আমি অভিনয় করার সুযোগও পেয়েছি। তাঁদের মধ্যে নাসির সাব (নাসিরুদ্দিন শাহ) (Naseeruddin Shah), বিনয় পাঠক (Vinay Pathak), মনোজ পাওয়ার (Manoj Pahwa), নওয়াজ ভাই (নওয়াজুদ্দিন সিদ্দিকি) (Nawazuddin Siddiqui), আশুতোষ রানা (Ashutosh Rana).. এঁরা সবাই আমার খুব প্রিয় অভিনেতা। সুযোগ পেলে এঁদের ছবি পরিচালনা করতে চাইব। 

আরও পড়ুন: ABP Exclusive: 'কলেজ জীবনে যুক্ত ছিলেন রাজনীতিতে, রাস্তায় মারামারিও করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়'

আর অভিনেত্রী? পরমব্রত বললেন, 'অভিনেত্রীদের মধ্যে যাঁর কথা প্রথমেই বলব তাঁর সঙ্গে আমি কাজও করেছি আর খুব ভালো সম্পর্ক। বিদ্যা বালন (Vidya Balan)। আরও একজন অভিনেত্রী রয়েছেন যাঁকে আমার দুরন্ত ভালোলাগে, আলিয়া ভট্ট (Alia Bhatt)। আমি ওর ফ্যান। কোনোদিন না কোনোদিন ওকে পরিচালনা করতে চাইব। এছাড়া কৃতি শ্যাননের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। সদ্য হুমা কুরেশির (Huma Qureshi) সঙ্গে কাজ করলাম আমি। উনি দারুণ প্রতিভাবান। আর তাপসী পান্নু (Taapsee Pannu)। ওর সঙ্গেও সদ্য একটা শ্যুটিং শেষ করে ফিরলাম। কাজ করতে গিয়ে মনে হল ওকে পরিচালনা করতে পারলে ভালো লাগবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget